এগিয়ে এল অর্জুন-পরিনীতির 'নমস্তে ইংল্যান্ড' ছবির মুক্তির দিন,কেন এমন হল জানেন
২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'নমস্তে লন্ডন' মুক্তি পেয়েছিল। সেই ছবির সিক্যুয়াল 'নমস্তে ইংল্যান্ড'।
২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'নমস্তে লন্ডন' মুক্তি পেয়েছিল। সেই ছবির সিক্যুয়াল 'নমস্তে ইংল্যান্ড'। বিপুল শাহ পরিচালিত এই ছবিটিতে অভিনয় করছেন অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া। ছবিটির মুক্তি প্রথমে ঠিক করা হয়েছিল ক্রিস্টমাসের সময়কে মাথায় রেখে, অর্থাৎ ডিসেম্বরে। তবে প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে ছবিটি মুক্তি পেতে চলেছে এবছরের দশেরাতে।

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়ার ছবি 'নমস্তে ইংল্যান্ড'। শ্যুটিং শিডিউল ভীষণই সুন্দরভাবে চলায় ছবি মুক্তির দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। শুধু তাই নয়, ছবির শ্যুটিং চলাকালীন অর্জুন কাপুরকে কয়েকদিন ছুটি নিতে হয়েছিল। সেই সময় শ্রীদেবীর মৃত্যুর জন্য বেশ খানিকটা পারিবারিক কারণে ব্যাস্ত হয়ে ওঠেন অর্জুন। ফলে মনে করা হচ্ছিল সময়ে ছবির শ্য়ুটিং শেষ হবে না।
এরপর সবাইকে অবাক কে, সেট-এ ফিরে এসে, প্রত্যেক দিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন অর্জুন। এদিকে ছবির রিলিজ ডেট এগিয়ে আসায় খুশি অর্জুন ও পরিনীতি। নিজেদের উচ্ছাসের কথা তাঁরা টুইট বার্তাতে জানিয়েওছেন।
Entertain karne aa rahe hai thoda jaldi. #NamasteEngland releases this Dussehra!@NamasteEngFilm @ParineetiChopra @RelianceEnt @PenMovies #VipulAmrutlalShah @jayantilalgada @sonymusicindia #BlockbusterMovieEntertainers #October2018
— Arjun Kapoor (@arjunk26) April 21, 2018
Dussehra it is! #NamasteEngland@arjunk26 @NamasteEngFilm @RelianceEnt @PenMovies #VipulAmrutlalShah @jayantilalgada @sonymusicindia #BlockbusterMovieEntertainers
— Parineeti Chopra (@ParineetiChopra) April 21, 2018
উল্লেখ্য, ২০১২ সালের 'ইশকজাদে' ফিল্মের পর আবারও জুটি বাঁধলেন পরিনীতি ও অর্জুন।
উল্লেখ্য, ছবির শ্যুটিং পঞ্জাবের বিভিন্ন অংশের পাশাপাশি লন্ডনেও হয়েছে। আর সবমিলিয়ে শ্যুটিং তাড়াতাড়ি শেষ হতে চলায় , এগিয়ে আনা হল ছবির রিলিজ ডেট। এনিয়ে খুশি অর্জুন ও পরিনীতি দুজনেই।












Click it and Unblock the Notifications