দুর্গাপুজোয় প্রেমের কোন গল্প নিয়ে আসছেন অর্জুন-পরিণীতি! দেখুন ভিডিও
অনেক দিনের অপেক্ষা ছিল । আর সেই অপেক্ষা কাটিয়ে শেষমেশ প্রকাশ্যে এল অর্জুন কাপুর, পরিণীতি চোপড়ার ছবি 'নমস্তে ইংল্যান্ড'-এর ট্রেলার। ছবি মুক্তি পাচ্ছে দূর্গাপুজোর দশমীর দিন।
অনেক দিনের অপেক্ষা ছিল । আর সেই অপেক্ষা কাটিয়ে শেষমেশ প্রকাশ্যে এল অর্জুন কাপুর, পরিণীতি চোপড়ার ছবি 'নমস্তে ইংল্যান্ড'-এর ট্রেলার। ছবি মুক্তি পাচ্ছে দূর্গাপুজোর দশমীর দিন।

ছবির ট্রেলার উঠে এসেছে পাঞ্জাব ও লন্ডনের প্রেক্ষাপট। সর্ষের খেতের হলুদে ছাওয়া প্রকৃতির বুকে সেখানে প্রেমে পড়ে যান জসমিত ও পরম। পরমের চরিত্রে রয়েছে অর্জুন কাপুর। জসমিতের চরিত্রে রয়েছেন পরিণীতি চোপড়া। দুজনের প্রেম ঘনিষ্ঠ হতেই শহর ছেড়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দেন পরিণীতি। কিন্তু কেন? সেই প্রশ্নকে কেন্দ্র করেই মোড় ঘুরেছে চিত্রনাট্যের। দেখে নেওয়া যাক ট্রেলার।
এবছরের দশমীতে মুক্তি পেতে চলেছে ১৯ অক্টোবর। এর আগে ছবির প্রিক্যুয়েলে ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ছবির নাম ছিল 'নমস্তে লন্ডন'। এবার 'নমস্তে ইংল্যান্ড'। ইংল্যান্ডের বুকে ফের একবার নয়া প্রেম কাহিনি তুলে ধরতে চলেছে এই 'ইশকজাদে' জুটি।

Click it and Unblock the Notifications