করোনা আক্রান্ত নকুল মেহতার পুত্র, ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন করলেন তাঁর স্ত্রী জানকি
জানকি পারেখ শেয়ার করলেন ভয়ঙ্কর রাতের কথা
অভিনেতা নকুল মেহতা, তাঁর স্ত্রী, তাদের পুত্র সন্তান সুফি সম্প্রতি করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন তাঁরা।

নকুল মেহতা জানান, ছেলে হাসপাতালে ভর্তির সময়ে জানকি পারেখের সাথে হাসপাতালে প্রবেশ করতে পারেননি তিনি। কারণ তিনি তখন করোনা পজিটিভ ছিলেন।
নকুল বলেন, ছেলের হাসপাতালের ভর্তির কথা বলেন তিনি। সেই রাতটি আমার কাছে ভয়ানক ছিল। আমি বাড়িতে ছিলাম। ভয়ে আমার শরীর যেন ভাঙতে শুরু করেছিল। যখন ১০৪.২ জ্বর উঠেছিল সুফির, জ্বর যখন নড়ানড়ি করছিল না। তখন ওকে জলের স্পঞ্জ করার পরও জ্বর কমছিল না। সাধারণত, একজন পিতামাতা অনুভব করতে পারেন,বাচচার কখন কষ্ট হচ্ছে।
নকুল বলেন, হাসপাতালের চারজন কর্মীকে আইভি বসানোর জন্য সুফিকে চেপে ধরে রাখতে হয়েছিল। জানকি বলেন, পরের দিন সুফিকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সুফির চোখগুলি অন্যরকম দেখাচ্ছিল'। নকুল তাদের সংগ্রাম ও 'কঠিন দিন' স্মরণ করে কথাগুলো বলেন।
৩ জানুয়ারি, জানকি ইনস্টাগ্রামে সুফির সঙ্গে হাসপাতালের ছবি শেয়ার করেছিলেন। তার ক্যাপশনে তিনি লেখন, 'যদিও আপনার বেশিরভাগই জানেন যে আমার স্বামী ২ সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁর ঠিক কয়েকদিন পরেই আমারও একই লক্ষ্মণ ধরা পরে। করোনার জন্য বোনের বিয়েতে অংশ নিতে পারিনি। এটা আমার কাছে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। তখন আমি বুঝতে পারিনি যে আগামী কয়েকদিন আমাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আমার করোনা ধরা পরার ১ দিন পরেই সুফির জ্বর আসে। জ্বরের ওষুধ খাইয়েছিলাম, ওয়াটার স্পঞ্জ করে ছিলাম কিন্তু কিছুতেই ওর জ্বর ক্মছিল না। ১০৪.২ তাপমাত্রা জ্বর উঠে যায়। তাড়াতাড়ি মাঝরাতেই সুফিকে হাসপাতালে ভর্তি করা হয়। ওর সঙ্গে করোনা আইসিইউতে থেকে দেখলাম আমার ছোট্ট সোনা কী সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গেল। প্রতি মুহূর্তে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এত কষ্ট, যন্ত্রণা সহ্য করার সাহসও কোথা থেকে পাচ্ছে এই ভেবে।’












Click it and Unblock the Notifications