লক্ষ্মী দেখে নাগেশকে ঘেরাও করলেন ক্ষুব্ধ যৌনকর্মীরা, কোনওমতে পালিয়ে বাঁচলেন পরিচালক

লক্ষ্মী দেখে নাগেশকে ঘেরাও করলেন ক্ষুব্ধ যৌনকর্মীরা, কোনওমতে পালিয়ে বাঁচলেন পরিচালক
মুম্বই, ২৫ মার্চ : লক্ষ্মী ছবির জন্য, ছবিতে অভিনয়ের জন্য নিন্দুকেরও প্রশংসা কুড়িয়েছেন নাগেশ কুকুনুর। কিন্তু এই ছবিতে অভিনয়ের জন্য এমন বিপাকে পড়তে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি। যৌনকর্মীদের ঘেরাও ভেঙে রীতিমতো পালিয়ে বাঁচতে হয়েছে এই প্রতিভাশালী পরিচালক-অভিনেতাকে।

মুম্বইয়ের যৌনপল্লির জন্য লক্ষ্মী ছবির স্পেশ্যাল স্ক্রিনিং রাখা হয়েছিল। ছবিটি দেখে যৌনকর্মীরা রেগে লাল। জানতে চান ছবিতে যৌন এলাকার দালালের ভূমিকায় কে ছিলেন। তাঁরা বলতে থাকেন, তাকে হাতের সামনে পেলে এমন শিক্ষা দেবেন তারা যাতে ঠাকুমা-দিদা সব মনে পড়ে যায়। ছবিটি গ্র্যান্ট রোডের অলঙ্কার থিয়েটারে দেখানো হয়েছিল।

এর পর যখন তারা জানতে পারেন যে ওই কদর্য ব্যক্তিটি নাগেশ কুকুনুর। ব্যস তার পর আর দেখে কে। মুহূর্তের মধ্যে নাগেশকে ঘিরে ফেলে উপস্থিত যৌনকর্মীরা। চিৎকার করতে থাকেন তাঁরা। এমনকী নাগেশকে তারা ধাক্কাধাক্কি শুরু করেন। এরপর কোনও মতো নাগেশ ওই ঘেরাও ভেঙে পালিয়ে বাঁচেন।

নাগেশ নিজের অভিনয় দিয়ে চরিত্রটাকে এতটাই বাস্তব করে তুলেছেন,তাই ঘৃণায় এই ঘেরাও

এই ঘটনার সাক্ষী ছবির সহ-প্রযোজক এলাহি হেফতুল্লা। শুধু সাক্ষীই নয়, ঘটনার বিবরণ দিতে গিয়ে হেসে একেবারের লুটোপুটি অবস্থা। তাও হাসির ফাঁকে ফাঁকে কোনওমতে বললেন, মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরা এলাকার যৌনকর্মীদের জন্য লক্ষ্মী ছবির স্পেশ্যাল স্ক্রিনিয়ের ব্যবস্থা করা হয়েছিল। ছবি চলতে শুরু করে, এক একটা দৃশ্যে কখনও দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েন কখনও ক্ষোভে লাল। এই ছবিতে নিজেদেরই জীবনেরই প্রতিচ্ছবি দেখছিলেন ওঁরা। এই ছবিতে যৌন কর্মীদের দালালের ভূমিকায় অভিনয় করেছেন নাগেশ। এই চরিত্রটাই তাদের জীবনের সব খারাপের প্রতীক। তাই ছবি দেখে ওই চরিত্রটিকে ঘৃণা করতে শুরু করেন ওরা।

ওরা নাগেশ মানুষটিকে চেনে না। যে লোকটা চুপ করে দাঁড়িয়ে ওদের অনুভূতিগুলো লক্ষ্য করছিলেন তিনি যে ওই ছবির দুষ্টু লোকটা। তাও ওরা বুঝতে পারেনি। নাগেশ নিজের অভিনয় দিয়ে চরিত্রটাকে এতটাই বাস্তব করে তুলেছিলেন যে দর্শকরাও সত্যিকারের ঘৃণার চোখে দেখবে লক্ষ্মী-র নাগেশকে। সে কারণেই নাগেশই ওই লোকটি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন দর্শক যৌনকর্মীরা। আর তখনই ওখান থেকে কোনও মতে পালাতে বাধ্য হয় ছবির পরিচালক নাগেশ, বলেই আবার হাসতে শুরু করেন এলাহি।

কামাথিপুরার পাশাপাশি ভারতের বিভিন্ন যৌনপল্লিতে এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এর পরিকল্পনা রয়েছে বলে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে।

মহিলাপাচার ও যৌনকর্মীদের জীবনের যন্ত্রণা নিয়েই তৈরি হয়েছে নাগেশ কুকুনুরের লক্ষ্মী। এই ছবি যৌনকর্মীদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে যৌনকর্মীদের এই ছবি দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, জানালেন এলাহি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+