সমকামী প্রেম ও সমাজ, ঋদ্ধির জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'নগরকীর্তন'-এর ট্রেলার প্রকাশ্যে
পিঠের অনেকটা গভীরতা পর্যন্ত কাটা ব্লাউজ, চোখে কাজল , ঠোঁট কামড়ে লিপস্টিক ঠিক করার চেষ্টা, ...। আর এই চেষ্টার গল্পেই থেকে গিয়েছে আপ্রাণ একটা সত্ত্বাকে আপন করে নেওয়ার প্রয়াস।
পিঠের অনেকটা গভীরতা পর্যন্ত কাটা ব্লাউজ, চোখে কাজল , ঠোঁট কামড়ে লিপস্টিক ঠিক করার চেষ্টা, ...। আর এই চেষ্টার গল্পেই থেকে গিয়েছে আপ্রাণ একটা সত্ত্বাকে আপন করে নেওয়ার প্রয়াস। যে সত্ত্বার সঙ্গে একাত্ম হয়ে অন্য কাউকে প্রেমে ভরিয়ে দেওয়া যায়। ঠিক যে প্রেম সমাজ দেখতে অভ্যস্ত!এই গল্প এক 'মধুদা'আর 'পরিমল'-এর!

সমাজের চেনা নিয়মের ছাঁচে অনেক কিছুই হয়না, আবার ছাঁচের বাইরে বেরোতে চেষ্টা করলেই তাতে বাধ সাধে সমাজ। এই ইচ্ছা, সমাজ, চাপের ঘুর্ণীপাকে অনেক জীবনই অসম্পূর্ণ থেকে যাওয়ার দোড়গোড়ায় পৌঁছয়। এমনই এক গল্প বলছে 'নগরকীর্তন'। ঋদ্ধি সেন এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় পুরস্কার। যে পুরস্কার দিতে গিয়ে জুরি বোর্ডের প্রধান শেখর কাপুর তাঁর ভূয়সী প্রশংসা করেন। ছবির ট্রেলার মুক্তি পেতেই সেই প্রশংসা এবার উঠে এল তাঁর গুণমুদ্ধদের তরফেও।
অন্যদিকে, ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ও যে ছবিতে সমান দাপট দেখিয়েছে তাও স্পষ্ট ছবির ট্রেলারে। 'নগরকীর্তন' এর জন্য আলাদা করে ঋত্বিক ওয়েট পুন অন করেছিলেন। ছবির জন্য কসরতে কোনও কমতি রাখেননি পরিচালক কৌশিক সেনও। তবে যাবতীয় পরিশ্রমের ফল প্রকাশ্যে আসবে ১৫ ফেব্রুয়ারি ছবি মুক্তি পেতেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications