চার হাত এক হতে চলেছে নাগা-শোভিতার, মেগা বিয়ের সাক্ষী থাকতে চলেছে ইন্ডাস্ট্রি

আজ নতুন জীবন শুরু করতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। আর কিছুক্ষণ পরই সাত পাকে বাঁধা পড়বেন এই দুই দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী। দুজনেই ভীষণ চর্চিত মুখ, স্বাভাবিক ভাবেই তাঁদের বিয়ে নিয়েও রয়েছে টেলি টাউন জুড়ে উচ্ছ্বাস।

অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালা আজ হায়দরাবাদের আইকনিক অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করতে চলেছেন৷ শোভিতা যখন তার প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের ছবি এবং আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, সেই সময়ই তিনি উল্লেখ করেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মেগা বিয়ে হতে চলেছে এটি। কেননা প্রায় ৮ ঘন্টা ধরে চলবে এই বিবাহের আসর।

-

তাদের বিবাহোত্তর প্রথার অংশ হিসাবে, নাগা এবং শোভিতা তাদের নতুন জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, ঐতিহ্যগত রীতি অনুযায়ী, বিয়ের পর নব দম্পতি যেকোনও মন্দিরে যান আশীর্বাদ নিতে। যাতে তাঁদের আগামী জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই এই রীতি মানবেন নাগা ও শোভিতা দুজনেই। শোভিতা ধুলিপালা এবং নাগা চৈতন্য এই আচারটি অনুসরণ করবেন বলেই জানা যাচ্ছে। যেমনটা মনে করা হচ্ছে, বিয়ের পর নব দম্পতি হয় তিরুপতি বালাজি মন্দির বা শ্রীশৈলম মন্দির দর্শনে যেতে পারেন।

যা জানা যাচ্ছে, দম্পতির বিয়ের অনুষ্ঠানের শুভ যোগ শুরু হচ্ছে রাত ৮:১৫ মিনিট নাগাদ। তখন থেকেই বিয়ের আসরে বসবেন নাগা ও শোভিতা।

অন্নপূর্ণা স্টুডিওটি বিবাহ আসর হিসাবে বেছে নেওয়ার পিছনেও রয়েছে একটি উল্লেখযোগ্য কারণ। নাগা চৈতন্যের মনে এবং তাঁর পরিবারে একটি গভীর স্থান বহণ করে এই অন্নপূর্ণা স্টুডিও। কারণ এটি তার প্রয়াত দাদু, কিংবদন্তি অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর রাও দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্থানটি বেছে নেওয়ার ফলে নাগা চৈতন্য তার দাদুর কাছ থেকে আশীর্বাদ চেয়ে তাদের নতুন জীবন শুরু করবেন বলেই মনে করছেন অনেকে।

নাগা-শোভিতার বিয়ে বলে কথা, আর তা যে তারকা-খচিত হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দক্ষিণী ইন্ডাস্ট্রির কে না থাকছেন তাঁদের বিয়েতে। বন্ধু নাগা চৈতন্য-র বিয়ে বলে কথা, তাই সেলেবদের তালিকাও বেশ দীর্ঘ। আল্লু অর্জুন, প্রভাস, জুনিয়র এনটিআর, রাম চরণ, মহেশ বাবু, নম্রতা শিরোদকার, উপাসনা, এসএস রাজামৌলি এবং চিরঞ্জীবীর মতো টপ সেলিব্রিটিরা তো থাকছেনই। এছাড়াও পিভি সিন্ধু, নয়নতারা, আক্কিনেনি এবং দাগ্গুবাতি উভয় পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিকে এই স্পেশাল দিন উপলক্ষে শোভিতা সোশ্যাল মিডিয়ায় তার প্রাক-বিবাহ উৎসবের ঝলক শেয়ার করেছেন। উদযাপনের মধ্যে রয়েছে রীতিনীতিও, তাই ধরা পড়েছে তাঁর পোস্টে। রাতা স্থাপনা এবং মঙ্গলাস্নানামের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি বেশ নিষ্ঠা ভরেই পালন করেছেন অভিনেত্রী। যেখানে শোভিতা ধুলিপালা অসাধারণ হলুদ শাড়িতে ধরা দিয়েছেন নিজেকে। তার পেলি কুথুরু অনুষ্ঠানটিও হাইলাইট করা হয়েছিল, যেখানে তিনি সোনার মোটিফ দিয়ে সজ্জিত একটি সুন্দর লাল সিল্ক শাড়ি পরেছিলেন। যা জানা যাচ্ছে, বিয়ের সময় সোনার কাঞ্জিভরম পরতে চলেছেন তিনি, তাই সেই দিকে চোখ রাখতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+