নচিকেতার পথেই হাঁটলেন তার কন্যা, পুজোয় মুক্তি পাবে ধানসিঁড়ি চক্রবর্তীর একক গান

নচিকেতার পথেই হাঁটলেন তার কন্যা, পুজোয় মুক্তি পাবে ধানসিঁড়ি চক্রবর্তীর একক গান

বাংলা জীবনমুখী গানকে এক অন্য পর্যায় নিয়ে গিয়েছিলেন বাবা, আর তাঁর কন্যা হয়ে কি করে গান থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন?‌ এবার পুজোতে তাই শিল্পী নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম একক গান মুক্তি পাচ্ছে। রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষা।

নচিকেতার পথেই হাঁটলেন তার কন্যা, পুজোয় মুক্তি পাবে ধানসিঁড়ি চক্রবর্তীর একক গান

না, এই প্রথবার গাইছেন না ধানসিঁড়ি। আগে বাবার সঙ্গে এক সুরে গান গেয়েছেন। তবে এবার সাহস করে বাবাকে ছাড়াই একা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করে ফেললেন নচিকেতা–কন্যা। শনিবার হয়ে গেল তাঁর প্রথম সিঙ্গলস 'ডিজিটাল দুনিয়ার’ রেকর্ডিং। গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়। প্রথমবার বাবা ছাড়া একা গান গেয়েছেন ধানসিঁড়ি। তাই স্বাভাবিকভাবে খুব উচ্ছসিত এবং নার্ভাসও বটে। ধানসিঁড়ি এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে বলেছেন, '‌আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই সিঙ্গলস। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’‌

নচিকেতার পথেই হাঁটলেন তার কন্যা, পুজোয় মুক্তি পাবে ধানসিঁড়ি চক্রবর্তীর একক গান


ধানসিঁড়ি বড় হওয়ার পর নচিকেতার সঙ্গে অনেকবারই তাঁকেও মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন, টেনশন হচ্ছে না, তবে একটু ভয় যে করছে না তা নয়। বাবাও প্রথম ব়্যাপ দিয়ে শুরু করেছিলেন। তাঁর এককটাও ব়্যাপ ঘরানার হচ্ছে। বাবা নচিকেতা কি ধানসিঁড়ির একক গান শুনেছেন?‌ নচিকেতা কন্যা বলেন, 'বাবা খুব ভাল শ্রোতা। বাবাকে শোনানো হয়েছিল আমার গানটা। বাবা গান শুনে বলেছে তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি। বাবা এ ব্যাপারে কোনও টিপস দেননি। আমাকে আমার মতো করে গাইতে বলেছিল‌।’‌ ধানসিঁড়ি এও জানেন যে তাঁর গান মুক্তি পাওয়ার পর তাঁর গাওয়া গানের সঙ্গে নচিকেতার গানের তুলনা করা হবে। সেই সমালোচনা বা প্রশংসা যাই আসুক না কেন, তা নিয়ে এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত ধানসিঁড়ি। তবে এ নিয়ে এখন বেশি চিন্তা করতে চান না বরং নিজের গানে মনোযোগ দিতে চান ধানসিঁড়ি চক্রবর্তী।

নচিকেতার পথেই হাঁটলেন তার কন্যা, পুজোয় মুক্তি পাবে ধানসিঁড়ি চক্রবর্তীর একক গান


নচিকেতা এ প্রসঙ্গে বলেন, '‌যে গানটা ওরা তৈরি করেছে, সেটা আমার ছায়ায় তৈরি করা। আমার টিপস পেয়ে যাতে কোনওভাবেই প্রভাবিত না হয়, সেই জন্যই ওকে বলেছিলাম, তুই তোর মতো করে কর। শিল্পী আরও বলেন, '‌আমার জীবনের প্রথম গান ব়্যাপ ছিল। আমার মেয়েও ব়্যাপই গাইছে। যদিও সেটাকে পুরোপুরি ব়্যাপ বলা যায় না। ব়্যাপের মতো একটা গান। আগে ও গানটা করুক তারপর বলব কেমন লেগেছে। তার আগে কিছু বলব না। তবে ওকে অনেক শুভেচ্ছা জানাতে চাই। আমি গানের মেকিং সম্পর্কেও খুব কমই জানি।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+