'তুম বিন ২' সিনেমার গানের দৃশ্যে মৌনি রায়!
বলিউড যাত্রা শুরু করলেন টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়। অনুভব সিনহা পরিচালিত 'তুম বিন ২' সিনেমায় একটি গানের দৃশ্যে দেখা যাবে মৌনি রায়কে।
বলিউড যাত্রা শুরু করলেন টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়। অনুভব সিনহা পরিচালিত 'তুম বিন ২' সিনেমায় একটি গানের দৃশ্যে দেখা যাবে মৌনি রায়কে। টেলিভিশন ধারাবাহিক 'নাগিন' এ অভিনয় করে মৌনি এখন বেশ জনপ্রিয়। এছাড়াও গত বছরে একটি ড্যান্স রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছিলেন মৌনি। [(ছবি) টেলিভিশনের আদর্শ বউমাদের বাস্তবের বিকিনি অবতার!]
'তুম বিন' সিনেমায় ১৩ টি গান ছিল। কিন্তু এই ছবির সিক্যুয়েল 'তুম বিন ২' এ রয়েছে ৫ টি গান। এর পরেই সিনেমার পরিচালক ঠিক করেন এই সিনেমাতে আরও একটি গান যোগ করা হবে।

এই বিশেষ ড্যান্স আইটেম নাম্বারটি তৈরি করার জন্য হার্ডি সান্ধু, নেহা কক্কর, এবং রফতারকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই এই গানটিতে ড্যান্স করার জন্য বেছে নেওয়া হয় জনপ্রিয় টিভি সেলিব্রিটি মৌনি রায়কে। পাঞ্জাবী ফোক গানটি কোরিওগ্রাফ করবেন রেমো ডি সুজা।
'তুম বিন ২' সিনেমাটিতে অভিনয় করেছেন আদিত্য , অসীম গুলাঠি, এবং নেহা শর্মা। ১৮ তারিখে সিনেমাটি হলে মুক্তি পাওয়ার কথা। একই দিনে জন আব্রাহাম -সোনাক্ষী সিনহার ফোর্স ২ সিনেমাটিও মুক্তি পবে।












Click it and Unblock the Notifications