ফের টেলিভিশনে ফিরছেন মৌনী! কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে
সিরিয়ালের হাত ধরেই খ্যাতি সিঁড়িতে চড়তে থাকেন অভিনেত্রী মৌনী রায়। একের পর এক সিরিয়ালে অভিনয়ের জন্য প্রশংসা পেয়ে, ক্রমেই বি-টাউনের নামী সেলিব্রিটিদের তালিকায় চলে আসেন তিনি।
সিরিয়ালের হাত ধরেই খ্যাতি সিঁড়িতে চড়তে থাকেন অভিনেত্রী মৌনী রায়। একের পর এক সিরিয়ালে অভিনয়ের জন্য প্রশংসা পেয়ে, ক্রমেই বি-টাউনের নামী সেলিব্রিটিদের তালিকায় চলে আসেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে 'গোল্ড' ছবিতে সাম্প্রতিক অভিনয় করেছেন মৌনী। এবার ফের একবার টেলিভিশনে ফিরছেন এই জনপ্রিয় তারকা।

অভিনেত্রী থেকে তারকা-অভিনেত্রী হওয়ার রাস্তাটা নেহাত সহজ নয়। আর এই রাস্তায় মৌনী রায়কে অনেকটা এগিয়ে দিয়েছে টেলিভিশনের দুনিয়া। রাজকুমার রাও-এর সঙ্গে তাঁর আসন্ন ফিল্মের শ্যুটিং শুরুর আগে, ফের একবার টেলিভিশনে ফিরছেন মৌনী। 'শক্তি অস্তিতভা কে এহসাস কি', নামঙ্কিত সিরিয়ালে এবার দেখা যেতে চলেছে মৌনীকে।
View this post on InstagramA post shared by mon (@imouniroy) on
এক বিশেষ চরিত্রে এই সিরিয়ালে দেখা যাবে মৌনীকে । মৌনী নিজেই এই খবর জানান সোশ্যাল মিডিয়ায়। গণেশ চতুর্থী উপলক্ষ্যে এক বিশেষ পর্বে সিরিয়ালে দেখা যাবে মৌনীর আত্মপ্রকাশ।












Click it and Unblock the Notifications