পাকিস্তানে গিয়ে গ্রেফতার 'নাগিন' অভিনেত্রী সারা আলি খান?
পাকিস্তানে গিয়ে বড়সড় সমস্যায় পড়েছিলেন সারা থান। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল বলেও খবর। যদিও সেই খবর অস্বীকার করেছেন খোদ অভিনেত্রী।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সারা খান ফের একবার সংবাদের শিরোনামে। এবার অবশ্য নিজের লাভ অ্যাফেয়ারের জন্য নয়। বরং এবার নাকি পাকিস্তানে গিয়ে বড়সড় সমস্যায় পড়েছিলেন সারা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল বলেও খবর। যদিও সেই খবর অস্বীকার করেছেন খোদ অভিনেত্রী।
সূত্রের খবর, একটি টেলিভিশন ধারাবাহিকের জন্য শুটিং করতে পাকি্তান গিয়েছিলেন সারা। কিন্তু সেখান থেকে তাঁকে নাকি দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। বিনা অনুমতি নিয়ে নিজের পাকিস্তান সফরের সময়সীমা বাড়ানোর জন্য সারাকে নাকি পুলিশ হেফাজতেও নেওয়া হয়।

তবে এই ঘটনা অস্বীকার করেছেন অভিনেত্রী। সারা বলেন, "বিমানের সমস্যার কারণে আমাকে ভিসা অতিরিক্ত দুদিন থাকতে হয়েছিল পাকিস্তানে। তার পরই আবগারি আধিকারিকরা আমারে বলেন আমায় এনওসি নিতে হবে। ওঁদের কথা মতো আমি এনওসি নিয়ে মুম্বইয়ে ফিরে আসি। আমাকে গ্রেফতার করা হয়নি।"
পাশাপাশি সারার দাবি, অতিরিক্ত দুদিনই পাঁচতারা হোটেলেই ছিলেন তিনি নাকি পুলিশের হেফাজতে। এই ধরণের মিথ্যা খবর কেউ বা কারা ছড়াচ্ছে বলে দাবি অভিনেত্রীর। তিনি বেআইনি কোনও কাজ যে করেননি তা স্পষ্ট কথায় জানিয়েছন মিডিয়াকে।
উল্লেখ্য, সারা প্রথম ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যাঁকে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকে দেখা যাবে।












Click it and Unblock the Notifications