বিগবস-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ টেলি অভিনেত্রীর, সমকাম নিয়ে দাগলেন তোপ
জনপ্রিয় অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের চ্যাট শো 'জসবাত' বেশ ভালো জনপ্রিয়তা পেয়ে চলেছে। অনুষ্ঠানে ইতিমধ্যেই দেখা গিয়েছে একাধিক টিভি তারকাকে।
জনপ্রিয় অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের চ্যাট শো 'জসবাত' বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে ইতিমধ্যেই দেখা গিয়েছে একাধিক টিভি তারকাকে। বরুণ সোবতি থেকে জায়ান ইমাম, ইকবাল খান, ইজাজ খানরা এসেছেন এই শো-তে। এবার এই অনুষ্ঠানের অতিথি জনপ্রিয় হিন্দি টেলি তারকা আশকা গোরাদিয়া। উইকেন্ড-ই আশকা গোরাদিয়াকে নিয়ে 'জসবাত'-এর এই শো সম্প্রচারিত হবে। কিন্তু সম্প্রচারের আগেই জসবাত-এর এই এপিসোড সংবাদ শিরোনামে।

আশ্কা গোরাদিয়ার সঙ্গে অন্যতম অতিথি জুহি পরমার। দুই টেলিভিশন তারকা একসঙ্গে মুখোমুখি হবেন সঞ্চালক রাজীব খান্ডেলওয়ালের। আশকা ও জুহি - দুজনেই 'জসবাত'-এ তুলে ধরেছেন বিস্ফোরক কিছু তথ্য।তবে সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছে আশকার মন্তব্য। 'জসবাত'-এর মঞ্চ থেকে বিগ বস-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন আশকা। তাঁর অভিযোগ বিগবস-এ তাঁর সেক্সুয়ালিটি-কে বিকৃত করা হয়েছে। তাঁকে সমকামী বলে বিগবস কর্তৃপক্ষ তুলে ধরেছিল। তাঁর সম্পর্কে এমন তথ্য স্বাভাবিকভাবেই তাঁর বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর খারাপ প্রভাব ফেলেছিল। যেভাবে বাণিজ্যিগত কারণে বিগবস তাঁর সেক্সুয়ালিটিকে নিয়ে বিকৃত মনস্কের পরিচয় দিয়েছে , তাতে তিনি প্রবলভাবে ক্ষুব্ধ। এতে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে বলেও অভিযোগ করেন আশকা।
বিগবস ৬ -এ অংশ নিয়েছিলেন আশকা। সেখানে একটি পর্বের দেখা গিয়েছিল আশকা অন্য এক মহিলা প্রতিযোগীর কম্বলের নিচে হাত ঢুকিয়েছিলেন। সেই সময়ে রটে যায় আশকা সমকামী, এবং বিগবস-এর হাউসে তাঁর সমকাম আচরণ ধরা পড়ে গিয়েছে । যদিও আশকা দাবি করেছিলেন, ওই প্রতিযোগীর ত্বকে কিছু র্যাশ দেখা যায়। সেটা যাতে টিভিতে দেখা না যায়, তার জন্য তিনি তা কম্বল দিয়ে সেই স্থানে মলম লাগিয়ে দিচ্ছিলেন। কিন্তু বিগবস কর্তৃপক্ষ এই ভিডিও ক্লিপকে এমনভাবে প্রচার করেছে ,যাতে বিতর্কে পড়ে যান এবং সমকামী বলে তির্যক মন্তব্য শুনতে হয় আশকাকে।












Click it and Unblock the Notifications