কাদের খান জীবনের শেষদিন পর্যন্ত কোন বলি-সুপারস্টারের কথা বলতেন! উত্তর দিলেন ছেলে
বলিউড অভিনেতা কাদের খানের শেষকৃত্য বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে। বছরের প্রথম দিনেই তাঁর মৃত্যু সংবাদ রীতিমত শোকাহত করেছে একাধিক বিউড তারকাকে।
বলিউড অভিনেতা কাদের খানের শেষকৃত্য বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে। বছরের প্রথম দিনেই তাঁর মৃত্যু সংবাদ রীতিমত শোকাহত করেছে একাধিক বিউড তারকাকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শক্তি কাপুর থেকে গোবিন্দা।

কাদের খানের প্রয়াণের খবর পেতেই আবেগাপ্লুত পোস্ট-এ শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চনও। আর সেই অমিতাভের কথাও জীবনের শেষদিন পর্যন্ত আওড়ে গিয়েছেন অভিনেতা কাদের খান। এমনই জানিয়েছেন , তাঁর ছেলে সরফরাজ। সরফরাজ বলেন ,'আমার বাবা শিখিয়ে গিয়েছেন কখনও কারোর থেকে কিছু আশা কোরোনা। নিজের কাজ করে যাও, আর তার বদলে কিছু আশা কোরোনা। ' পাশাপাশি আক্ষেপের সুরে সরফরাজ জানান, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কাদের খানের অসুস্থতার সময় কেউ সেভাবে খোঁজ নেননি।
এদিন আবেগঘন সারফরাজ জানান, 'একজন মানুষকেই আমার বাবা খুব ভালো বাসতেন তিনি হলেন বচ্চন সাব। যখনই জিজ্ঞাসা করতাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কার কথা বেশি মনে পড়ছে, তখনই বাবা উত্তরে জানাতেন অমিতাভ বচ্চনের নাম। আর আমি জানি এই ভালোবাসা দু'পক্ষেই রয়েছে।.. আমি চাই বচ্চন সাব জানুন,যে শেষদিন পর্যন্ত বাবা তাঁর কথা বলতেন।'












Click it and Unblock the Notifications