শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে কোন স্টার! আসছে নয়া চমক

বলিউডে আগামী দিনে আসতে চলেছে কবিপল দেবের বায়োপিক। ইতিমধ্যেই এসে গিয়েছে আজাহারুদ্দিন , মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের বায়োপিক। আর এবার এশিয়ার অন্যতম সেরা স্পিনারের বায়োপিক আসতে চলেছে।

বলিউডে আগামী দিনে আসতে চলেছে কবিপল দেবের বায়োপিক। ইতিমধ্যেই এসে গিয়েছে আজাহারুদ্দিন , মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের বায়োপিক। আর এবার এশিয়ার অন্যতম সেরা স্পিনারের বায়োপিক আসতে চলেছে। আগামী দিনে মুক্তি পেতে চলেছে স্পিনস্টার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক।

ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে কোন তারকা! আসছে নয়া চমক

এই তারকা ক্রিকেটারে জীবনের নানন ওঠা, পড়ার বিভিন্ন অজানা অধ্যায় তুলে ধরতে চলেছে ফিল্মটি। মুরলীর জীবন নিয়ে তৈরি এই ফিল্মের নাম '৮০০'। এবার প্রশ্ন কে এই তারকা ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে, তামিল তারকা বিজয় সেতুপতি এই ফিল্মে মুথাইয়া মুরলী ধরনের ভূমিকায় অভিনয় করবেন।

প্রসঙ্গত, এই তারকা ক্রিকেটার ৮০০ টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে নজির গড়েছেন। আর সেই ৮০০ উইকেটে পকেটে পোরার অনবদ্য কাহিনি বলতে চলেছে এই ফিল্ম। তবে এই ছবি ঘিরে এখনই কোনও রকমের খবর বাইরে আসতে দিতে নারাজ নির্মাতারা। কার্যত গোটা প্রজেক্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+