গণেশ বন্দনায় জিৎ , টুইট করলেন গানের ভিডিও
মঙ্গলমূর্তি গণপতি পূজায় মাতোয়ারা গোটা দেশ। মহারাষ্ট্র জুড়ে এদিন সাজো সাজো রব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা মায়ানগরী। পিছিয়ে নেই নিজামের শহর হায়দরাবাদ।
মঙ্গলমূর্তি গণপতি পূজায় মাতোয়ারা গোটা দেশ। মহারাষ্ট্র জুড়ে এদিন সাজো সাজো রব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা মায়ানগরী। পিছিয়ে নেই নিজামের শহর হায়দরাবাদ। গণেশ আরাধনায় সমস্ত জায়গাতেই ব্যস্ততা চোখে পড়ার মত। অনেকেই চতুর্থী উপলক্ষ্যে বাড়িতে গণেশ পূজায় ব্যস্ত রয়েছেন।

গণেশ চতুর্থী উপলক্ষ্যে এদিন সকলকে শুভেচ্ছা জানান জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর পুরনো একটি গানের ভিডিও পোস্ট করেন এদিন। 'গজানন' নামের এই গানটি তিনি পরিচালনা করেন ২০১৭ সালে। সেই গানই এদিন টুইটারে পোস্ট করেন জিৎ গঙ্গোপাধ্যায়।
"Gajanana, Gajanana deva ho deva
— Jeet Gannguli Fans (@FansGannguli) September 13, 2018
Saara jagat hai tera naam lewa"
Happy #GaneshChaturthi from all #JeetGannguliFans 💕🎸#MelodyKing @jeetmusic @manojmuntashir @sukhimusic @ajaydevgn @itsBhushanKumar @TSeries pic.twitter.com/9iyazb34e1
উল্লেখ্য, গণেশ চতুর্থীর উৎসবে আপাতত মাতোয়ার মুম্বই থেকে হায়দরাবাদ। পিছিয়ে নেই এই রাজ্যও। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে গণেশ চতুর্থী।
নবরাত্রি হোক বা গণেশ চতুর্থী , প্রতিটি উৎসবের সময়ে ভক্তিগীতি নিয়ে আসত সুর সম্রাট গুলশন কুমারের টি সিরিজ। কয়েকটি গানের ভিডিও-তে দেখা গিয়েছে গুলশনকেও। সেই ঘরানা যে আবার যে ফিরে আসতে চলেছে তা ঘোষণা করেন গুলশন পুত্র ভূষণ। সেই ঘরানার হাত ধরেই তিনি প্রকাশ করেন অজয় দেবগণ অভিনীত এই ভিডিও। যেখানে সুর দিয়েছিলেন জিৎ।












Click it and Unblock the Notifications