মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'বিসর্জনের' সঙ্গীত
মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'বিসর্জন' ছবির গান। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য।
মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'বিসর্জন' ছবির গান। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। কিছুদিন আগেই নন্দনে এক অনুষ্ঠানে মুক্তি পায় ছবির গান। অনুষ্ঠানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
মানুষ থাকে না, কিন্তু থেকে যায় তাঁর কীর্তি। আর সেই নিয়মেই, কালিকাপ্রসাদ ভট্টাচার্যের পরিচালিত 'বিসর্জন' ছবির গান আবারও স্মরণ করিয়ে দেয় পথ দুর্ঘটনায় প্রয়াত এই সঙ্গীত শিল্পীকে। অনুষ্ঠানে যোগ দিয়ে , কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, " এই অনুষ্ঠানে আসলে যাঁর থাকার কথা তিনিই আজ নেই"।

প্রথমবার এই ছবির জন্য লোকসঙ্গীত গাইতে শোনা যাবে নচিকেতাকে। ছবিতে আরও একটি গান গেয়েছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গানের দল দোহারের এক সঙ্গীতশিল্পী।
প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জয়া এহসান ও আবির চট্টোপাধ্যায় । ছবিতে ভারত -বাংলাদেশের দুই পাড়ের দুটি মানুষের প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে। ছবি মুক্তি পাচ্ছে ১৪ই এপ্রিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications