যৌনহেনস্থা কাণ্ডে আরও বিপাকে 'মুন্নাভাই'-এর পরিচালক রাজকুমার হিরানি! জটিলতা ক্রমেই বাড়ছে
ফের একবার বলিউডে 'মি টু' বিতর্ক উস্কে গিয়েছে। তনুশ্রী দত্ত , নানা পাটেকর বিতর্কের পর একাধিক যৌন হেনস্থার ঘটনায় জেরবার হয়েছে বলিউড।
ফের একবার বলিউডে 'মি টু' বিতর্ক উস্কে গিয়েছে। তনুশ্রী দত্ত , নানা পাটেকর বিতর্কের পর একাধিক যৌন হেনস্থার ঘটনায় জেরবার হয়েছে বলিউড। এবার পরিচালক রাজু হিরানির নাম উঠে এসেছে যৌন হেনস্থার ঘটনায়। ঘটনার জেরে ক্রমেই বাড়ছে তাঁর কেরিয়ার ঘিরে জটিলতা।

এর আগে, 'সঞ্জু', 'মুন্নাভাই','পিকে' ছবির পরিচালক রাজু হিরানির বিরুদ্ধে এক অ্যাসিসটেন্ট ডিরেক্টরকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। নিদের অফিস রুমে ওই মহিলাকে রাজু হিরানি হেনস্থা করেন বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করে দেন রাজু হিরানি।












Click it and Unblock the Notifications