IPL ম্যাচ চলাকালীন কী করেছেন বাদশাহ? ব়্যাপার সিঙ্গারকে ছুটতে হল থানায়
আইপিএল ক্রিকেটের সঙ্গে বেটিং যোগ। বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশাহর নাম জড়াল ক্রিকেট বেটিং কাণ্ডে। সোমবার মহারাষ্ট্র পুলিশ তাঁকে জেরা করে। আইপিএল ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং অ্যাপের প্রকারে দেখা গিয়েছিল বাদশাহকে। সেকারণে তাঁকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।
বাদশাহ সহ ৪০ জন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে এই নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। তারা নাকি আইপিএল ম্যাচ বেটিং অ্যাপে দেখার জন্য দর্শকদের কাছে প্রচার করেছিলেন। সেই অভিযোগ পাওয়ার পরেই মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগ বলিউড সিঙ্গারকে জেরা করে এবং তার বয়ান রেকর্ড করেছে।

সোমবার বলিউড সিঙ্গার বাদশা সোমবার মুম্বইয়ে সাইবার ক্রাইম পুলিশের অফিসে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই আইপিএল ক্রিকেট ম্যাচ দেখানোর সত্ত্ব একটি টেলিভিশন চ্যালেনই কিনেছিল। কিন্তু সেই বেটিং অ্যাপ বেআইনি ভাবে আইপিএল ক্রিকেট ম্যাচ দেখানোর বিজ্ঞাপন দিয়েছে বলিউডের একাধিক তারকাকে দিয়ে।
সেই তালিকায় শুধু বাদশাহ নয় রয়েছেন সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুর সহ প্রায় ৪০ জন বলিউডি তারকা। এদিকে আবার রণবীর কাপুরকে ইডি তলব করেছিল। তিনি হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর।












Click it and Unblock the Notifications