'আমি ধর্ষিত হতে পারতাম',পুলিশের সামনে জামা কাপড় খোলার ঘটনা নিয়ে সরব মেঘনা

ইন্টারনেটে সদ্য ভাইরাল হয়েছে মডেল মেঘনা শর্মার একটি ভিডিও। যেখানে তাঁকে পুলিশের সামনে জামা কাপড় খুলতে দেখে যায়। আর সেই ঘটনা ঘিরে এবার মুখ খুললেন মুম্বইয়ের উঠতি মডেল মেঘনা শর্মা।

ইন্টারনেটে সদ্য ভাইরাল হয়েছে মডেল মেঘনা শর্মার একটি ভিডিও। যেখানে তাঁকে পুলিশের সামনে জামা কাপড় খুলতে দেখে যায়। আর সেই ঘটনা ঘিরে এবার মুখ খুললেন মুম্বইয়ের উঠতি মডেল মেঘনা শর্মা।

আমি ধর্ষিত হতে পারতাম,পুলিশের সামনে জামা কাপড় খোলার ঘটনা নিয়ে সরব মেঘনা

এই ঘটনার দিনের প্রসঙ্গ তুলে মেঘনা সংবাদ সংস্থা এএনআইকে জানান, সেদিন সিগারেট কেনার জন্য ডেকে পাঠিয়েছিলেন বাড়ির ওয়াচম্যানকে। আর ওয়াচম্যান তা দিতে রাজি হননি। এরপর তিনি সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠানোর জন্য বলেন ওয়াচম্য়ানকে। সেই কাজটি করতেও ওয়াচম্যান রাজি হননি। এরপর নিজেই নিচে গিয়ে সিগারেট কিনতে যান মেঘনা। সেই সময় নিচে দাঁড়িয়ে থাকা ওয়াচম্যানরা তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। মেঘনার দাবি তাঁর সঙ্গে সিকিউরিটি গার্ডরা অভব্য আচরণ করেন। আর সেই সময় রাগের বশবর্তী হয়ে মঘনা চড় থাপ্পড় মারতে শুরু করেন গার্ডদের। ঘটনাস্থলে চলে আসে পুলিশ।

সেই সময়ে পুলিশ স্টেশনে মেঘনাকে যেতে বলেন । আর তাতেই রাজি হননি মেঘনা। তিনি জানান, পুলিশ স্টেশনে কোনও মহিলা কনস্টেবল না থাকায় তিনি যেতে চাননি। মেঘনার দাবি, এরপর তিনি লিফটে উঠতে গেলে তাঁকে ঘিরে ধরেন ৮ থেকে ১০ জন। মেঘনা ভয় পেতে থাকেন ধর্ষণের। আর সেই সময় রাগের মাথায় জামা কাপড় খুলতে থাকেন তিনি। এমনটাই দাবি করেছেন মেঘনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+