২৭ জুলাই পর্যন্ত জেলে রাজ, শিল্পার জুহুর বাড়িতে ফের রেড মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

২৭ জুলাই পর্যন্ত জেলে রাজ, শিল্পার জুহুর বাড়িতে ফের রেড মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

রাজ কুন্দ্রার জেল হেফাজতের মেয়াদ বাড়ল। ২৭ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। এদিকে আবার শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ। আরওকিছই প্রমাণ সেখানে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এদিকে সূত্রের খবর রাজ কুন্দ্রা হাইকোর্টে আবেদন করতে চলেছেন। তাঁর দাবি পর্নছবি বানানোর মিথ্যে অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

রাজের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

রাজ কুন্দ্রার জেল হেফাজতের মেয়াদ অনেকটাই বাড়ল। ২৭ জুলাই পর্যন্ত তাঁকে জেলে রাখার নির্দেশ গিয়েছে বিশেষ আদালত। গত ১৯ জুলাই রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। লন্ডনের শিল্পপতি রাজ কুন্দ্রাকে পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

হটস্পট অ্যাপের মাধ্যমে ছবি পাঠানো

হটস্পট অ্যাপের মাধ্যমে ছবি পাঠানো

হটস্পট অ্যাপের মাধ্যমে পর্নছবি শেয়ার করতেন রাজ কুন্দ্রা। লন্ডনের একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করতেন তিনি। শিল্পা শেট্টির স্বামী নতুন নায়িকাদের ওয়েব সিরিজে অভিনয়ের টোপ দিয়ে পর্ন ছবি বানানোর কথা বলতেন। কিন্তু অনেক নায়িকাই তাতে রাজি না হয়ে মুম্বই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

শিল্পার বাড়িতে হানা

শিল্পার বাড়িতে হানা

ফের শিল্পা শেট্টির জুহুর বাড়িতে হানা দিয়েচে মুম্বই পুলিশের ক্রাইমব্রাঞ্চ। রাজ কুন্দ্রার কোম্পানি জেএল স্ট্রিমও পুলিশের স্ক্যানারে রয়েছে। এই কোম্পানির নিজেই প্রাচার করলেন শিল্পা শেট্টি। এই ওয়েব সাইটের জন্য নিজেই প্রোমোশনার ভিডিও শ্যুট করেছিলেন শিল্পা। ২০২০ সাল পর্যন্ত শিল্পা শেট্টির মাও এই কোম্পানির ডিরেক্টর ছিলেন।

হাইকোর্টে যাচ্ছেন কুন্দ্রা

হাইকোর্টে যাচ্ছেন কুন্দ্রা

সূত্রের খবর হাইকোর্টে যাচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন। কোনও রকম পর্নছবি তিনি তৈরি করেননি এমনই দাবি করেছেন রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার আইনজীবী ইতিমধ্যেই আদালতে অভিযোগ করেছেন তাঁর মক্কেলকে অকারণে ফাঁসানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+