মোদীর শপথে তারার মেলা! থাকছেন আম্বানি-শাহরুখ থেকে রজনী-দ্রাবিড়রা
মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে আপাতত সাজো সাজো রব। গোটা দিল্লি জুড়ে ১০ হাজার জওয়ান সম্বলিত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে আপাতত সাজো সাজো রব। গোটা দিল্লি জুড়ে ১০ হাজার জওয়ান সম্বলিত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এদিনের অনুষ্ঠানে রাজকীয় আয়োজনে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন দেশ বিদেশের নামী ব্যক্তিত্বরা । একনজরে দেখা নেওয়া যাক, ফিল্ম থেকে ক্রীড়া তথা বাণিজ্যিক জগতের কোন কোন নামী সেলেব এদিন দিল্লিতে মোট ৮০০০ জনের আমন্ত্রিতের তালিকায় কোন সেলেবরা রয়েছেন দেখে নেওয়া যাক।

বাণিজ্য জগত
এদিন বাণিজ্য জগত থেকে নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন বিশ্বের অন্যতম বিজনেস টাইকুন বিল গেটস। এছা়ড়াও বিদেশি অভ্যাগতদের মধ্যে রয়েছেন জন চেম্বার্সও। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এশিয়ার অন্যতম ধন কুবের মুকেশ আম্বানি। এছাড়াও, নিমন্ত্রণ গিয়েছে গৌতম আদানি, রতন টাটা, অজয় পিরামলদের কাছেও।

ক্রীড়া জগত
ভারতীয় ক্রীড়া জগত থেকে একের পর এক নামী তারকা রয়েছেন মোদীর সভায় আমন্ত্রিতের তালিকায়। রয়েছেন দীপা কর্মকার, পিটি ঊষা, অনিল কুম্বলে, জভাগল শ্রীনাথ, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, পি গোপিচাঁদ, সাইনা নেহাওয়াল।

চলচ্চিত্র জগত
চলচ্চিত্র জগত থেকে এদিন আমন্ত্রিতদের তালিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, শাহরুখ খান, দক্ষিণী তারকা কমল হাসান, করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, সঞ্জয়লীলা বনশালীরা।












Click it and Unblock the Notifications