ইশা আম্বানির বিয়ের বিশেষ পার্টিতে এলাহি আয়োজন মুকেশের! আড়ম্বরে কী কী থাকছে জানেন

দেশের অন্যতম বিজনেস টাইকুন-এর মেয়ের বিয়ে বলে কথা! ইশা আম্বানির বিয়ে ঘিরে দুই নামী ব্যবসায়ী পরিবার একজোট হতে চলেছে , ফলে রাজকীয় আড়ম্বর যে হবেই তা বলাই বাহুল্য।

দেশের অন্যতম বিজনেস টাইকুন-এর মেয়ের বিয়ে বলে কথা! ইশা আম্বানির বিয়ে ঘিরে দুই নামী ব্যবসায়ী পরিবার একজোট হতে চলেছে , ফলে রাজকীয় আড়ম্বর যে হবেই তা বলাই বাহুল্য। এই এক সপ্তাহ ধরে রাজস্থানে ইশা আম্বানির বিয়ের আগে শুধুমাত্র 'প্রি ম্যারেজ পার্টি' উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হয়েছে। দেখে নেওয়া যাক, কোন রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে সম্পন্ন হতে চলেছে আম্বানি পরিবারের এই 'মেগা ম্যারেজ'-এর আগাম পর্বে।

প্রিম্যারেজ পার্টি!

প্রিম্যারেজ পার্টি!

রাজস্থানের উদয়পুর ধীরে ধীরে সেজে উঠছে মুকেশ কন্যা ইশা আম্বানির প্রি ম্যারেজ পার্টির জন্য। আগামী ৮ ও ৯ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে এই পার্টি। যেখানে পিরামল ও আম্বানিরা একসঙ্গে আনন্দ মাতোয়ারা হতে চলেছেন। উল্লেখ্য, হীরে ব্যবসায়ী অজ পিরামলের ছেলে আনন্দের সঙ্গে মুকেশ কন্যা ইশার বিয়ে হবে আগামী ১২ ডিসেম্বর মুম্বইতে।

শুধু পার্টির জন্য বিশেষ আয়োজন

শুধু পার্টির জন্য বিশেষ আয়োজন

শুধুমাত্র মেয়ের বিয়ে উপলক্ষ্যে উদয়পুরের উইকেন্ড পার্টির জন্যই মুকেশ আম্বানি বুক করে ফেলেছেন ২৫ থেকে ৩০ টি চার্টার্ড প্লেন। এদিকে, রাজস্থানে বিধানসভা নির্বাচনও সেই সময় থাকায়, জয়পুর বিমানবন্দরে মোট ২০০ টি চার্টার্ড প্লেন রাখা থাকবে বলে খবর।

কোথায় কোথায় আয়োজিত হবে বিয়ের আগের অনুষ্ঠান?

কোথায় কোথায় আয়োজিত হবে বিয়ের আগের অনুষ্ঠান?

রাজস্থানের বিখ্যাত জগমন্দির, লেক প্যালেস, উদয়বিলাস ও লীলা প্যালেসে আয়োজিত হবে ইশার বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠান। সেখানের রাজকীয় সাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কতদিন ধরে চলবে উৎসব?

কতদিন ধরে চলবে উৎসব?

জানা গিয়েছে বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠান টানা ৩ দিন ধরে চলবে । তারপর পিরামল ও আম্বানিরা ফিরবেন মুম্বইয়ে। সেখানে আয়োজিত হবে 'গ্র্যান্ড ওয়েডিং'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+