Lok Sabha Vote 2024: রতন টাটা থেকে মুকেশ আম্বানি, অমিতাভ-জয়া থেকে সলমন খান, শেষবেলায় ভোট দিলেন যাঁরা
শেষবেলার ভোটে যেন তারকাদের ভিড় বেশি দেখা গেল বাণিজ্যনগরীতে। শিল্পপতি থেকে প্রবীণ অভিনেতা সকলেই হাজির হলেন ভোট দিতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ছেলেদের নিয়ে ভোট দিলেন ৩টের পরে।
এদিকে ৯০-র কোঠায় পৌঁছে যাওয়া রতন টাটাও হাজির হয়েছিলেন ভোট দিতে। কোমড় পরে গিয়েছে তবু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তিনি। শিল্পপতির এই অদম্য শক্তিকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়াও। অন্যদিকে কুমার মঙ্গলম বিড়লাও হাজির হয়েছিলেন ভোট দিতে। ভোট দিয়েছেন আনন্দ মাহিন্দ্রাও।

আবার বলি তারকাদের লাইনও পড়েছে বুথে। অমিতাভ বচ্চ এবং জয়া বচ্চন ভোট দিয়েছেন শেষ বেলায়। অন্যদিকে ঐশ্বর্য রাই ভোট দিতে গিয়েছিলেন। তাঁর হাত ভেঙে গিয়েছিলে। তা নিয়েই কয়েকদিন আগে কান ফিল্ম ফেস্টিভালে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেছেন ২ দিন হল আজ আবার ভোট দিতে হাজির হয়েছিলেন িতনি।
VIDEO | Lok Sabha Elections 2024: Actor Amitabh Bachchan (@SrBachchan) and his wife Jaya Bachchan cast their votes at a polling booth in Juhu, Mumbai. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024
— Press Trust of India (@PTI_News) May 20, 2024
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/7c8NmGwp6s
#WATCH | Maharashtra: Reliance Industries Chairman Mukesh Ambani says, "Every Indian should vote and I appeal to everyone to vote." #LokSabhaElection2024 pic.twitter.com/ynL0zQM2qF
— ANI (@ANI) May 20, 2024
অন্যদিকে মাধুরী দিক্ষিতও হাজির হয়েছিলেন ভোট দিতে। আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে কড়া নিরাপত্তা বলয়ে ভোট দিতে গিয়েছিলেন সলমন খান। কয়েকদিন আগেই তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপরেই সলমন খানকে বিশেষ নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ। শোনা গিয়েছিল বৈষ্ণোই গ্যাং তাঁকে হত্যার পরিকল্পনা করছে।
#WATCH | Actor Salman Khan arrives at a polling centre in Mumbai to cast his vote for the fifth phase of #LokSabhaElection2024 pic.twitter.com/rZWXpEFMMO
— ANI (@ANI) May 20, 2024
#LokSabha2024Elections | Actor Madhuri Dixit arrives at a polling booth in Mumbai pic.twitter.com/8OUIP5RqpS
— ANI (@ANI) May 20, 2024
এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর মাকে নিয়ে ভোট দিতে হাজির হয়েছিলেন। আবার সারা আলি খান এবং অমৃতা সিংও ভোট দিয়েছেন শেষ বেলায়। যদিও সইফ-করিনা আগেই ভোট গিয়ে গিয়েছিলেন। বলিউডের তারকারা ভোট দিলেও মহারাষ্ট্রে এবার সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | Maharashtra: Actor Sonakshi Sinha along with her mother Poonam Sinha cast their votes at a polling centre in Mumbai for the fifth phase of #LokSabhaElection2024 pic.twitter.com/kWhdLfsgFc
— ANI (@ANI) May 20, 2024












Click it and Unblock the Notifications