ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পছন্দের ক্রিকেটার কে জানেন কি

ক সাক্ষাৎকারে প্রিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর পছন্দের ক্রিকেটার কে? প্রিয়া নাম নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির।

গত দুদিনে ভারতীয় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন কেরলের সুন্দরী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ইউটিউবে তাঁর অভিনীত ছবির গানের একটি অংশ বের হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন। যার জেরে এক দিনে দেশের সব প্রান্তে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রিয়া।

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পছন্দের ক্রিকেটার কে জানেন কি

সংবাদমাধ্যমের মধ্যমনি হয়ে ওঠা প্রিয়াকে নিয়ে তাই স্বভাবতই কৌতুহল তুঙ্গে। তিনি কেমন, কী করেন, কাকে তাঁর পছন্দ, সবকিছুই যেন জানা নিয়ে আগ্রহ চরমে। এক সাক্ষাৎকারে প্রিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর পছন্দের ক্রিকেটার কে? প্রিয়া নাম নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়া ধোনি যে অনেকের পছন্দের তা জানা কথা। তবে সকলের নয়নের মনি হয়ে ওঠা প্রিয়ার যে ক্যাপ্টেন কুলকে পছন্দ তা এবার সামনে এল।

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পছন্দের ক্রিকেটার কে জানেন কি

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, ধোনির প্রতি তাঁর প্রেমের কথা। আর কোনও রাখঢাক না করেই ধোনিকে পছন্দের ক্রিকেটার বলেছেন তিনি।

ওমর লুলু-র আগামী মালয়ালম সিনেমা ওরু আদার লাভ-এ অভিনয় করে কেরিয়ার শুরু আগেই জাতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু বনে গিয়েছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। আর এই প্রচারের বন্যায় গত দুদিন ধরেই ভেসে চলেছেন এই মালয়ালি অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+