এমএস ধোনি খ্যাত আরও এক বলিউড অভিনেতা আত্মঘাতী, তদন্তে মুম্বই পুলিশ
সুশান্ত সিং রাজপুতের পর এমএস ধোনি সিনেমার আরও এখন অভিনেতার মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এল। জানা গিয়েছে, সোমবার বলিউড অভিনেতা তথা এমএস ধোনি সিনেমার অন্যতম চরিত্র সন্দীপ নাহার আত্মঘাতী হয়েছেন। মুম্বই পুলিশের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি সুইসাইড নোটও দিয়ে গিয়েছেন অভিনেতা। সেখানে ব্যক্তিগত সমস্যার কথাই উল্লেখ করেছেন তিনি।

ফেসবুকে একটি ভিডিওর পাশাপাশি সুইসাইড নোট দিয়েছেন অভিনেতা সন্দীপ। সেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা বলেছেন। মুম্বইয়ে নিজের বাসভবনে সন্দীপের আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে। পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।
এমএস ধোনি সিনেমায় ধোনির শিখ বন্ধু তথা দাদার চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ। এছাড়াও অক্ষয় কুমারের কেশরী সিনেমা তিনি বুটা সিংয়ের চরিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications