বলিউডের বিখ্যাত 'মুগ্যাম্বো' চরিত্রটির অফার অমরীশ পুরীর আগে কোন সুপারস্টার পেয়েছিলেন জানেন!
বলিউডের বিখ্যাত 'মুগ্যাম্বো' চরিত্রটির অফার অমরীশ পুরীর আগে কোন সুপারস্টার পেয়েছিলেন জানেন!
বলিউডে গুরুগম্ভীর রাগী কোনও পুরুষ হোক বা কট্টর খল ভিলেন হোক, অমরীশ পুরীর জুড়ি মেলা ভার! একের পর এক তাক লাগানো অভিনয়ে বলিউডের বহু ছবিতে তাঁর পারফরম্যান্স কার্যত মাত করে গিয়েছে দর্শককে। আজ তাঁর জন্মদিন। একনজরে দেখা যাক, অমরীশ পুরী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া' ছবির বিখ্যাত ' মুগ্যাম্বো' চরিত্র ঘিরে কিছু তথ্য।

'মুগ্যাম্বো' খ্যাতি
প্রসঙ্গত, অনিল কাপুর শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া' ছবিতে মুগ্যাম্বোর চরিত্রটি কার্যত তাক লাগিয়ে দিয়েছিল। বলিউডের ইতিহাসে এমন ছবির জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষণীয়। এই ছবিতে অমরীশ পুরীর অভিনীত বিখ্যাত ভিলেনের চরিত্রটি হল 'মুগ্যাম্বো'।

মুগ্যাম্বোর চরিত্রর অফার প্রথমে কে পেয়েছিলেন?
ছবিতে অমরীশ পুরীর আগে 'মুগ্যাম্বো' চরিত্রে অভিনয় করার জন্য অফার পেয়েছিলেন অভিনেতা অনুপম খের। তিনি নিজেই একথা জানান। যদিও নির্মাতারা শেষ মুহূর্তে অনুপমকে সরিয়ে সেখানে অমরীশকে আনেন।

অনুপমের প্রতিক্রিয়া
অনুপম খের এক সাক্ষাৎকারে জানান যে যখন অমরীশ পুরীকে এই মুগ্যাম্বোর ভূমিকায় অভিনয় করতে তিনি দেখেন, তখন হতভম্ব হয়ে যান। মুগ্ধ হন অমরীশ পুরীর অভিনয় দক্ষতা দেখে।

জোরাম্বোর ভূমিকাতেও আসার কথা ছিল অমরীশ পুরীর!
জানা যায়, আমির , সলমান অভিনীত 'আন্দাজ আপনা আপনা' ছবিতে জোরাম্বো নামের একটি চরিত্র অভিনয়ের কথা ছিল অমরীশ পুরীর। যে চরিত্রটি মোগ্যাম্বোকে মাথায় রেখে তার উল্টো প্রতিচ্ছবি হিসাবে তৈরি করা হচ্ছিল। যে চরিত্রটির সংলাপ হত 'জোরাম্বো খুশ নহি হুয়া', যেখানে মিস্টার ইন্ডিয়ার 'মোগ্যাম্বো' র স্বরণীয় সংলাপ ছিল 'মুগ্যাম্বো খুশ হুয়া'। তবে শেষমেশ এমন চরিত্রটি সামনে আসেনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications