মহালয়ার আগে এইদিনে যেকোনও মাল্টিপ্লেক্সে সিনেমা দেখুন মাত্র ৯৯ টাকায়
সিনেমার টিকিয়েক দাম ৯৯ টাকা। শুনে চমকে ওঠারই কথা। যেখানে ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত উঠে যাচ্ছে সিনেমা হলের টিকিটের দাম সেখানে এতো কম দামে কীভাবে পাওয়া যাবে টিকিক। এর নেপথ্যে রয়েছে েকটা বড় কারণ। সেই কারণটি হল ন্যাশনাল সিনেমা ডে।
মাল্টিপ্লেক্স ওনাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৩ অক্টোবর ন্যাশনাল সিনেমা ডে-র দিনে বিশেষ অফার দেবেন দর্শকদের। এদিন সব মাল্টিল্পেক্সে ৯৯টাকায় মিলবে টিকিট। তার সঙ্গে খাবার এবং পানীয় ফ্রিতে দেওয়া হবে। গোটা দেশে ৪০০০ মাল্টিপ্লেক্স রয়েছে। সবগুলিতেই এই অফার জারি থাকবে ১৩ অক্টোবর এমনই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

পিভিআর আইনক্স, সিনেপলিস, মিরাজ, সিটিপ্রাইড, আশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এমটুকে, ডিলাইট সহ একাধিক মাল্টিপ্লেক্সে এই অফার চলবে। চলতি বছরে শাহরুখ, সানি দেওয়লের দৌলতে বিপুল লাভের মুখ দেখেছে সিনেমা হলের মালিকরা। গদর-২, থেকে শুরু করে পাঠান, জওয়ান একের পর এক ছবি মেগা হিট করেছে। এখনো জওয়ান বক্স অফিসে কালেকশন বাড়িয়ে যাচ্ছে।
এই বিপুল সাফল্যের কারণেও দর্শকদের ধন্যবাদ জানাতে জাতীয় সিনেমা দিবসে এই অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হলগুলি। ৯৯টাকার টিকিটে আবার খাবার পানীয়ও দেওয়া হবে মাল্টিপ্লেক্সের দর্শকদের। গতবার ন্যাশনাল সিনেমা ডে-তে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েিছল। যদিও দেশের সর্বত্র সিনেমা হলগুলিতে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। আইম্যাক্স, ৪ডি এক্স আর রিক্লাইনার সিটের ক্ষেত্রেই এই অফার কার্যকর ছিল।












Click it and Unblock the Notifications