রকি অউর রানি কি প্রেম কাহানির ফার্স্ট লুক প্রকাশ্যে, কোন লুকে ধরা দিলেন আলিয়া-রণবীর
অনেকদিন ধরেই সিনেমা প্রেমীরা 'রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। এবার সামনে এল ছবিটির প্রথম লুক। করণ জোহরের পরিচালনায় মুক্তি পাবে ছবিটি। ২০১৬ সালে করণকে অ্যায় দিল হ্যায় মুশকিল পরিচালনা করতে। ২৮ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, বক্স অফিসে সিনেমাটি হিট হবেই আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার, ধর্ম প্রোডাকশনের তরফে সিনেমার প্রথম লুক প্রকাশ্যে এসেছে। বলিউড অভিনেতা রণবীর সিং ও আলিয়া ভাটকে দেখা গেছে। অভিনেতার দেখা মিলেছে ফাঙ্কি সানগ্লাস, গলায় সোনার চেন পরে। শার্টের খোলা বোতামের ফাঁক থেকে দেখা যাচ্ছে চওড়া ছাতি। দ্বিতীয় পোষ্টারে অভিনেতাকে লেদার জ্যাকেট পরতে দেখা গেছে।

অপরদিকে, আলিয়া ভাটের নজর কাড়া লুকের পাগল নেটবাসী। হালকা মেকআপেই সুন্দর লাগছে বলি ডিভাকে। কপালে ছোট কালো টিপ, কাজল কালো চোখে অসাধারণ লাগছে অভিনেত্রীকে। নাকে নথ পরতে দেখা গেছে তাঁকে, সেই চুল রেখেছেন খুলে।
আলিয়া ও রণবীরের প্রেমের চিত্র ধরা পড়েছে আরেকটি পোস্টারে। এই নিয়ে একসঙ্গে দ্বিতীয় সিনেমা তাঁদের। জোয়া আখতারের গল্লি বয়ের পর ফের জুটি বেঁধেছেন তাঁরা।
এই সিনেমায় রণবীর সিং ও আলিয়া ভাট ছাড়াও দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির। এই প্রথম করণ প্রবীণ ধর্মেন্দ্র ও শাবানা আজমিকে নিয়ে সিনেমা পরিচালনা করবেন। ধর্মেন্দ্র সিনেমাটিতে একটি রোমান্টিক চরিত্রে অভিনয় করবেন এবং জয়া ও শাবানাকেও অভিনয় করতে দেখা যাবে। শাবানা আলিয়ার ঠাকুমার ভূমিকায় অভিনয় করবেন এবং জয়া রণবীরের ঠাকুমার ভূমিকায় থাকবেন। ছবিতে হালওয়াকরেরয়ের ভূমিকায়ও অভিনয় করবেন জয়া। মুম্বাই, দিল্লিসহ বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে। সিনেমাটি কিন্তু বেশ ছবি হবে বলে আশা করা যাচ্ছে।
অপরদিকে, 'আদিপুরুষ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। চলতি বছরের প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে এই ছবিটি একটি। আদিপুরুষ ছবিটি নিয়ে অনুগামীদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। ইতিমধ্যে কিন্তু ছবির টিজার, পোস্টার মুক্তি পেয়ে গেছে। তারপর থেকে সকলে অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে আসন্ন সিনেমার ট্রেলারটি। মঙ্গলবার মুক্তি পেয়ে গেল ছবির ট্রেলারও, এবার অনুগামীরা অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য।












Click it and Unblock the Notifications