নতুন বছরেই কি মুক্তি পাবে ‘কুত্তে’ সিনেমাটি? সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অভিনেতা অর্জুন কাপুর
নতুন বছরেই কি মুক্তি পাবে ‘কুত্তে’ সিনেমাটি? সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অভিনেতা অর্জুন কাপুর
বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এবং সুরকার বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ এবার পরিচালক হিসাবে হিন্দি সিনেমার জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার প্রথম ছবি 'কুত্তে।' ইতিমধ্যে এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এই সিনেমায় দেখা মিলবে বলিউডের অনেক বড় তারকাদের। আসমান ভরদ্বাজ পরিচালিত প্রথম ছবি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অর্জুন কাপুর ও নাসিরুদ্দিন শাহের মতো তাবড় অভিনেতাদের।

বলিউড অভিনেতা অর্জুন কাপুর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে সেখানে তার ভক্তদের কাছে কুত্তে সিনেমাটির মুক্তির তারিখও শেয়ার করেছেন। তিনি তার ক্যাপশনে লিখেছেন, 'এবার কুত্তে নিয়ে নববর্ষ। ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ১৩ জানুয়ারি, ২০২৩। অর্জুন এবং নাসিরুদ্দিন শাহ ছাড়াও আসমান ভরদ্বাজের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্কনা সেন শর্মা, কুমুদ মিশ্র, রাধিকা মদন, শার্দুল ভরদ্বাজ এবং টাবুকে। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, লভ রঞ্জন, বিশাল ভরদ্বাজ, অঙ্কুর গর্গ এবং রেখা ভরদ্বাজ।
অপরদিকে, শাহরুখের ছবি পাঠান আগামী বছর মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ব্যাং-ব্যাং-এর মতো অ্যাকশন ছবি তৈরি করেছেন। এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজানকে (সলমন খান)। যদিও এখানেই শেষ নয় পাঠান সিনেমার পর শাহরুখ খান অভিনীত আরো দুটি সিনেমা মুক্তি পাবে। ছবির নাম জওয়ান ও ডানকি। সিনেমাগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে অনুগামীরা।
সম্প্রতি, বলিউড সিনেমা 'পাঠান'এর পোস্টার প্রকাশ পেয়েছে, যার পর থেকে ভক্তদের হতাশা অনেকটাই বেড়ে গেছে। কবে এই সিনেমার টিজার মুক্তি পাবে সেই আশায় দিন গুঞ্ছেন অনুগামীরা। ভক্তদের দাবি, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিন পাঠান সিনেমার টিজার মুক্তি পেয়েছে। আগে থেকেই টুইটারে ভক্তরা দাবি করে জানিয়েছিলেন যে এই বিশেষ দিনেই পাঠান সিনেমার টিজার মুক্তি পাবে। ভক্তদের এই কারণে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ পাঠান টিজারও লিখেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications