প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ সিনেমার ফাস্ট লুক, কোন ভূমিকায় দেখা মিলবে প্রভাসের

প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ সিনেমার ফাস্ট লুক, কোন ভূমিকায় দেখা মিলবে প্রভাসের

বর্তমানে দক্ষিণ সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রায় সময়েই 'আদিপুরুষ’ সিনেমার জন্য লাইম লাইটে থাকছেন। দীর্ঘদিন ধরে মানুষ এই সিনেমাটির জন্য অপেক্ষা করছেন। অনুগামীদের কৌতূহল কমিয়ে নির্মাতারা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। যা দেখে খুশি হয়েছেন অনুগামীরা।

অভিনেতার প্রথম লুক প্রকাশ্যে

যে পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এখানে অভিনেতা প্রভাসকে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তাঁর হাতে দেখা যাচ্ছে একটি ধনুক। অভিনেতার এই লুক দেখে পাগল হচ্ছেন অনুগামীরা।

ক্যাপশনে কি লিখলেন অভিনেতা

ক্যাপশনে কি লিখলেন অভিনেতা

ছবির এই ফার্স্ট লুক পোস্টারটি অভিনেতা প্রভাস তার অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পাঁচটি ভাষায় ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। পোস্টারটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, আরম্ভ। অযোধ্যা, ইউপিতে সরযূ নদীর তীরে একটি সুন্দর সময় শুরু হচ্ছে। এই যাত্রায় আমাদের সঙ্গে আপনারাও যোগ দিন। অযোধ্যায় ২ অক্টোবর সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে আমাদের সঙ্গে আপনারাও আদিপুরুষ সিনেমার প্রথম পোস্টার এবং টিজারকে প্রকাশ্যে আনুন। সিনেমাটি ১২ জানুয়ারী, ২০২৩-তে আই ম্যাক্স ও থ্রিডিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷

কবে মুক্তি পাবে ছবিটি

কবে মুক্তি পাবে ছবিটি

বিগ বাজেটের এই ছবির জন্য দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ছবিটির প্রথম ঝলক সামনে আসার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। আসন্ন সিনেমার টিজার উত্তর প্রদেশের ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় মুক্তি পাবে। জানা গিয়েছে, ছবিটির নির্মাতারা বহু প্রতীক্ষিত এই ছবির টিজার আগামী ২ অক্টোবর অযোধ্যার সরযূ নদীর তীরে ভগবান রামের নগরীতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কী নিয়ে সিনেমার গল্প

কী নিয়ে সিনেমার গল্প

আদিপুরুষ রামায়ণ দ্বারা অনুপ্রাণিত একটি পৌরাণিক সিনেমা। প্রভাস এই ছবিতে ভগবান রাম অর্থাৎ আদি পুরুষের ভূমিকায় অভিনয় করবেন। একই সঙ্গে লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। যেখানে সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন। ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগে এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আগামী বছরের ১২ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+