Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একি কান্ড : সলমনকে চুমু খেতে বসেছিলেন 'নাগিন' খ্যাত মৌনী রায়!

'নাগিন' খ্যাত মৌনী রায় নাকি চুমু খেতে বসেছিলেন সলমনকে। টিউবলাইটের প্রচারে সোনি টিভিতে একটি অনুষ্ঠান করেন সলমন। সেই অনুষ্ঠানের নাম 'সুপার নাইট উইথ টিউবলাইট'। সেখানে হাজির ছিলেন মৌনীও।

বলিউড সুপারস্টার সলমন খান তাঁর ভাই সোহেল খানকে সঙ্গে নিয়ে আগামী টিউবলাইট ছবির প্রচার সারছেন। সামনের ঈদে সলমনের এই সিনেমা মুক্তি পেতে চলেছে এবং মনে করা হচ্ছে ফের একটি ব্লকবাস্টার সিনেমা সলমন উপহার দিতে চলেছেন দর্শকদের।

টিউবলাইটের প্রচারে সোনি টিভিতে একটি অনুষ্ঠান করেন সলমন। সেই অনুষ্ঠানের নাম 'সুপার নাইট উইথ টিউবলাইট'। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অপারশক্তি খুরানা। যেখানে সুনীল গ্রোভারকে মশহুর গুলাটির চরিত্রে দেখা যাবে। এছাড়া আলি অসগর, সুগন্ধা মিশ্রকেও পারফর্ম করতে দেখা যাবে।

একি কান্ড : সলমনকে চুমু খেতে বসেছিলেন 'নাগিন' খ্যাত মৌনী রায়!

এই অনুষ্ঠানেই পারফর্ম করেছেন টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ, 'নাগিন' খ্যাত মৌনী রায়। আর অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন তিনি যে কান্ড করেছেন তা খবরের শিরোনামে উঠে এসেছে।

সলমনের একটি গানের সঙ্গে মৌনী রিহার্সাল করছিলেন। সেই সময়ই চূড়ান্ত বিড়ম্বনায় পড়ে যান তিনি। রিহার্সালের সময়ে স্টেজে সলমনও ছিলেন। সেখানেই না দেখে কারও একজনের ডাক শুনে পিছনে ঘুরতে গিয়ে সলমনের একেবারে কোলে চলে আসেন মৌনী।

সেটে থাকা অনেকেই জানিয়েছেন, মৌনী সলমনের এতটাই কাছে চলে গিয়েছিলেন যে প্রায় একটু হলেই চুমু খেয়ে ফেলতেন। দেখে প্রায় মনেও হয়েছে, নিজের অজান্তে সলমনকে চুম্বনও করে বসেছেন মৌনী। এই ঘটনার পরই লজ্জা পেয়ে সামনে থেকে সরে যান মৌনী। সলমনও হেসে বিষয়টি হালকা করে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+