আগামী বছর জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি রায়, পাত্র কে জানেন কি?‌

আগামী বছর জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি রায়

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় এবার বিয়ে করতে চলেছেন। গত বছর থেকেই এই খবর শোনা যাচ্ছিল। জানা গিয়েছে, দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। গত বছর করোনা আবহের কারণেই মৌনি রায়ের বিয়ে পিছিয়ে যায়। মৌনির এক ভাই বিদ্যুৎ রায় সরকার জানিয়েছেন যে আগামী বছর জানুয়ারিতেই বিয়ে করছেন মৌনি। পাত্র বহুদিনের প্রেমিক দুবাইয়ের সুরজ নাম্বিয়ার। ‌

২০২২ সালের জানুয়ারিতে বিয়ে

২০২২ সালের জানুয়ারিতে বিয়ে

গোপন সূত্রের খবর, অভিনেত্রী মন্দিরা বেদীর বাড়িতে বিয়ে সংক্রান্ত সব আলোচনা করেন মৌনির মা সূরযের অভিভাবকের সঙ্গে। শোনা গিয়েছে, ২০২২ সাল থেকেই মৌনি তাঁর বিবাহিত জীবন শুরু করবেন। বেঙ্গালুরুর বাসিন্দা তথা দুবাইয়ের ব্যবসায়ী সূরযের সঙ্গে মৌনির দীর্ঘদিনের সম্পর্ক।

ইতালি বা দুবাইতে বিয়ে

ইতালি বা দুবাইতে বিয়ে

মৌনির ভাই জানিয়েছেন যে ইতালি বা দুবাইতে বিয়ের অনুষ্ঠান হবে। তবে মৌনির ইচ্ছা কোচবিহারেও একটি বিয়ের অনুষ্ঠান হোক। এখানেই অভিনেত্রীর ছোটবেলা কেটেছে। বিদ্যুৎ রায় সরকার এও জানিয়েছেন যে মৌনির ইচ্ছা খুবই ব্যক্তিগতভাবে এই বিয়েটা করার এরপর ভারতে ফিরে তিনি ও সূরয গ্র‌্যান্ড রিসেপশন পার্টি দেবেন। ইতিমধ্যেই মৌনি কেনাকাটা শুরু করে দিয়েছেন। গত বছর নিউ ইয়ার মৌনি সূরযের মা-বাবার সঙ্গে দুবাইতেই কাটিয়ে ছিলেন। যদিও মৌনি এতদিন ধরে সূরযকে শুধুমাত্র বন্ধুর তকমাই দিয়ে এসেছেন। তবে এখন আর গোপন কথাটা গোপন থাকল না। ২০২২ সালেই সূরয নাম্বিয়ার ঘরণী হতে চলেছেন মৌনি।

মৌনি রায়ের কর্মজীবন

মৌনি রায়ের কর্মজীবন

স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল কিউকি শ্বাস ভি কভি বহু থি-এর মাধ্যমে টেলি জগতে পা রাখেন মৌনি রায়। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। স্লিম-ট্রিম ফিগার ও তাঁর তীক্ষ্ণ চেহারা কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেন তিনি। কালার্স টিভিতে নাগিন সিরিয়ালে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন মৌনি। এর আগে মৌনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল টেলি অভিনেতা গৌরব চোপড়ার। তাঁদের বিয়ে হবে বলেও জানা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন দু'‌জনেই। এখন মৌনি দুবাইয়ের ব্যবসায়ী সূরযের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনি

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনি

অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে মৌনিকে। কয়েকদিন আগে জি ফাইভের 'লন্ডন কনফিডেনশিয়াল' ছবিতে দেখা গিয়েছিল মৌনি রায়কে। তবে এখন আর সিনেমা নয় বরং নিজের বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন মৌনি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+