Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণী সিনেমায় মাত করছেন এই বঙ্গ তনয়ারা, চিনে নিন এই অভিনেত্রীদের

দক্ষিণী সিনেমায় মাত করছেন এই বঙ্গ তনয়ারা

দক্ষিণের সিনেমার কদর সবসময় রয়েছে। বলিউড হোক বা টলিউড দক্ষিণের সিনেমার আদলে অনেক ছবিই তৈরি হয়েছে। দক্ষিণী ছবির জগতে বিগত বেশ কয়েক দশক ধরেই বাঙালি অভিনেত্রীরা কাজ করছেন। এমন অনেক বঙ্গ সুন্দরীরা রয়েছেন যাঁরা এই সময় দক্ষিণী ছবিগুলিতে চুটিয়ে অভিনয় করছেন। আসুন জেনে নেওয়া যাক সেইসব অভিনেত্রী আসলে কারা কারা।

কমলিনী মুখোপাধ্যায়

কমলিনী মুখোপাধ্যায়

বাঙালি মেয়ে, কিন্তু কমলিনী তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন। নিজের কেরিয়ারে তিনি একাধিক চরিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে ফির মিলেঙ্গে ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই ডেবিউ হয় তাঁর। তবে কমলিনী বর্তমানে মালায়লমের প্রতিষ্ঠিত অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, একাধিক বোল্ড সিনেও দেখা গিয়েছে তাঁকে।

 মিষ্টি চক্রবর্তী

মিষ্টি চক্রবর্তী

আর এক বাঙালি কন্যা যিনি হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণিত করেছেন। মিষ্টি মনে করেন যে অভিনেত্রী হতে গেলে তাঁদের নিজস্ব স্বাচ্ছন্দ্যের জায়গা ছাড়তে হয়। মিষ্টির আসল নাম ইন্দ্রাণী চক্রবর্তী। ২০১৪ সালে, তিনি সুভাষ ঘাইয়ের সিনেমা কাঁচি: দ্য আনব্রেকেবলে '‌কাঁচি'‌ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন।

শ্রদ্ধা দাস

শ্রদ্ধা দাস

সিজলিং এই বং বিউটি দক্ষিণী সিনেমায় নিজের বোল্ড অবতারে হইহই ফেলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধা তাঁর বোল্ড ছবি পোস্ট করতে পিছুপা হন না। তেলেগু, হিন্দি ও কন্নড় ছবিতে শ্রদ্ধা মূলত কাজ করেন। ২০০৮ সালে শ্রদ্ধা তেলেগু সিনেমা সিদ্ধু ফ্রম সিকাকুলাম-এর মাধ্যমে ফিল্ম জগতে পা রাখেন।

নায়রা বন্দ্যোপাধ্যায়

নায়রা বন্দ্যোপাধ্যায়

বঙ্গসুন্দরী নায়রা বন্দ্যোপাধ্যায় তাঁর রূপের জাদুতে তেলেগু ও তামিল ছবিকে মাতিয়ে রেখেছেন। 'ওয়ান নাইট স্ট্যান্ডস্'-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের। নিজের বোল্ড অবতারের জন্য যথেষ্ট পরিচিত নায়রা।

ঐন্দ্রিতা রায়

ঐন্দ্রিতা রায়

বঙ্গ তনয়া ঐন্দ্রিতা রায় কন্নড় সিনেমাতেই অভিনয় করেন বেশি। দারুণ সুন্দরী ঐন্দ্রিতার প্রচুর অনুগামী রয়েছে। ঐন্দ্রিতা রায় দক্ষিণের পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। ২০১৪ সালের ছবি, জিৎ অভিনীত 'বচ্চন'-এ প্রথম তাঁকে দেখেন বাঙালি দর্শক। ছবিটি খুব একটা সফল না হলেও সুন্দরী অভিনেত্রীকে মনে রেখেছিলেন দর্শক। কিন্তু ঐন্দ্রিতা বাংলা ছবিতে কেরিয়ার করার কথা সেভাবে ভাবেননি। তার অনেক আগেই তিনি কাজ শুরু করে দিয়েছেন দক্ষিণে। ২০১০ সালের ছবি 'বীরা পরম্পরা' ও ২০১৩ সালের ছবি 'বজরঙ্গি' খুবই উল্লেখযোগ্য।

রিচা গঙ্গোপাধ্যায়

রিচা গঙ্গোপাধ্যায়

আসল নাম অন্তরা গঙ্গোপাধ্যায়। বিদেশে বড় বয়েছেন রিচা। মডেলিং দিয়ে শুরু করেন এবং ২০০৭ সালে মিস ইন্ডিয়া ইউএসএ টাইটেল জিতে নেন। তার পরে মূলত বিজ্ঞাপনের ছবিতে কাজ করেছেন কিছুদিন। দক্ষিণী ছবিতে তাঁর প্রথম কাজ ২০১০ সালের তামিল ছবি 'মায়াক্কম এন্না'। ওই ছবিতে রিচার অভিনয় বেশ প্রশংসিত হয়। তবে রিচার ফিল্ম কেরিয়ার খুব বেশিদিনের নয়। সাকুল্যে চার বছর বলা যায়। তার পরেই তিনি সরে গিয়েছেন ফিল্ম জগৎ থেকে।

রাইমা সেন

রাইমা সেন

২০০৫ সালে তেলেগু ছবি '‌ধারিয়াম'‌-এর মাধ্যমে দক্ষিণী ছবিতে হাতে খড়ি হয় রাইমা সেনের। তিনি একটি মালায়ালাম ছবি '‌বীরাপুত্থারন'‌-এ অভিনয় করেন। তিনি শীঘ্রই আরও একটি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন। এর পাশাপাশি তিনি হিন্দি ও বাংলা ছবিতেও চুটিয়ে কাজ করছেন।

দর্শনা বণিক

দর্শনা বণিক

মডেলিং পেশা হলেও '‌আটাগাল্লু'‌ ও '‌ব্ল্যাক'‌ সিনেমার মাধ্যমে দর্শনা দক্ষিণী সিনেমায় নিজের ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। তিনি নাগার্জুনের সঙ্গে '‌বাঙ্গাররাজু'‌-তেও অভিনয় করবেন।

ঋত্বিকা সেন

ঋত্বিকা সেন

বাংলা সিনেমার পাশাপাশি ঋত্বিকা দক্ষিণী সিনেমাতেও নিজের ক্যারিশমা দেখিয়ে দিয়েছেন। ২০২০ সালে তিনি তামিল ছবি '‌দাগালটি'‌-তে অভিনয় করেন।

সায়ন্তনী গুহঠাকুরতা

সায়ন্তনী গুহঠাকুরতা

বাঙালি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এককথায় সেনসেশন। বাংলা ছবির পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয় করছেন সায়ন্তনী। তেলেগু ভৌতিক-কমেডি সিনেমা '‌চিকাটি গাডিলো চিত্তাকোতুডু'‌ ছবিতে সেক্সি ভূত সেজে ছিলেন মডেল তথা অভিনেত্রী সায়ন্তনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+