পোশাক বিভ্রাট থেকে প্রেম, ক্যাটরিনাকে ঘিরে এই বিতর্কিত ছবিগুলি কেড়েছে লাইমলাইট
যেকোনও সেলিব্রিটির জীবনেই ঘটে যায় বহু বিতর্কিত ঘটনা। বিতর্ক বলিউডস্টারদের জীবনের একটি বড় দিক। লাইমলাইটের আলো যতই উজ্জ্বল হয় ততটাই অন্ধকার হয় বিতর্কের রঙ।
যেকোনও সেলিব্রিটির জীবনেই ঘটে যায় বহু বিতর্কিত ঘটনা। বিতর্ক বলিউডস্টারদের জীবনের একটি বড় দিক। লাইমলাইটের আলো যতই উজ্জ্বল হয় ততটাই অন্ধকার হয় বিতর্কের রঙ। এমনই কিছু ঘটনা ঘটেছে বলিউড ডিভা ক্য়াটরিনার সঙ্গেও। দেখে নেওয়া যাক কী সেই বিতর্ক, যা অস্বস্তিতে ফেলে দেয় ক্যাটরিনাকে।

'বুম' বিতর্ক
যে ছবি থেকে বলিউড ক্যাটরিনাকে চিনেছে তা হল 'বুম'। তবে ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন ক্যাটরিনা। ছবিতে তাঁর সাহসী দৃশ্যে অভিনয়, রাতারাতি নিম্নমানের বিতর্কে জড়ায় ক্যাটকে। তবে , এরপর সলমান খান তাঁকে সেই জায়গা থেকে তুলে এনে , 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া' ছবিতে আবার লঞ্চ করেন তাঁকে।

পোশাক বিভ্রাট
ক্যাটরিনার জীবনে বহুবার পোশাক বিভ্রাট ঘটেছে। তার অন্যতম উদাহরণ ছিল, 'জব তক হ্য়ায় জান ' ছবির প্রেস কনফারেন্স। সেই সময়ে পোশাকের সমস্য়ার জন্য জনসমক্ষে অপদস্ত হতে হয় ক্যাটরিনাকে।

রণবীর কাপুরের সঙ্গে প্রেম
রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম একটি অত্যন্ত বিতর্কিত পর্ব ক্যাটের জীবনে। আর সে জন্য তাঁকে বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে। একবার রণবীরের সঙ্গে বিদেশের গিয়ে বিকিনিতে ছিলেন ক্যাটরিনা। সেই দৃশ্য ক্য়ামেরাবন্দি হতেই শুরু হয় নয়া বিতর্ক।

এমএমএস বিতর্ক
অন্যান্য বহু বলিউড সেলিব্রিটির মতো ক্যাটরিনাও এমএমএস বিতর্কে জড়িয়ে পড়েন। আর সেজন্য়ই নয়া অস্বস্তিতে পড়েন , ডিভা।

সিদ্ধার্থ মাল্যর সঙ্গে বিতর্কিত ছবি
বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থ মাল্যর সঙ্গে একটি পার্টিতে ক্যাটরিনার এক অশ্লীল ছবি ঘিরে বিতর্ক ওঠে। যদিও তাতে সিদ্ধান্ত মাল্যর কুরুচিই সামেন আসে। তবে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েন ক্যাট।












Click it and Unblock the Notifications