সাংবাদিককে হুমকি দিয়ে লাইভ শো -এ হুমকি মুনমুনের! ভিডিওতে ভাইরাল তৃণমূল প্রার্থী
আসানসোল যখন হিংসায় বিধ্বস্ত, তৃণমূল-বিজেপির নিচু তলার কর্মীরা যখন একে অপরের বিরুদ্ধে মারমুখী , তখনও তাঁর' ঘুম ভাঙেনি'! এমনটাই জানিয়েছিলেন মুনমুন সেন।
আসানসোল যখন হিংসায় বিধ্বস্ত, তৃণমূল-বিজেপির নিচু তলার কর্মীরা যখন একে অপরের বিরুদ্ধে মারমুখী , তখনও তাঁর' ঘুম ভাঙেনি'! এমনটাই জানিয়েছিলেন মুনমুন সেন। কারণ চতুর্থ দফার ভোট গ্রহণের সময় যখন তাঁর সংসদীয় আসনে হিংসার আগুন জ্বলছিল, তখন 'বেড টি ' পেতে দেরি হওয়ায় তিনি ঘুম থেকে উঠতে দেরি করেন। আর তাই তিনি ভোট হিংসা ঘিরে কিছু জানেন না বলে সাফ জানান সাংবাদিককে।

মুনমুন সেনের 'বেড টি' পর্বই শেষ নয়, এরপরও সাংবাদিককে লাইভ শোতে মামলার হুমকি দিয়ে খবরে উঠে এসেছেন মুনমুন। লাইভের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করে সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজ করেন মুনমুন সেন। পাশাপাশি মামলার হুমকিও দেন তিনি। দোষ শুধু একটাই ছিল, যে ওই সাংবাদিক তাঁকে আসানসোলের হিংসা নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই ঘটনার ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে।
Look at the arrogance of TMC Candidate from Asansol, Munmun Sen. She is threatening anchor for just asking questions. Imagine what will she do if she becomes an MP. pic.twitter.com/w5d4vIB9Gj
— Amit Kumar (@AMIT_GUJJU) April 29, 2019
এছাড়াও আরও এক ভিডিওতে দেখা যায়, মুনমুন সেন আসানসোলের ভাষণের সময় বক্তব্য রাখতে গিয়ে ভুলেই গিয়েছিলেন তিনি কী বলছিলেন। সেই ভিডিওতেও শেষে মেজাজ হারাতে দেখা যায় মুনমুন সেনকে।
এখানেই শেষ নয়। আসানসোলে বাবুল সুপ্রিয়োর গাড়ি ভাঙার ঘটনা নিয়ে সাংবাদিকরা চতুর্খদফা ভোটের দিন প্রশ্ন করতেই , সেদিনও মেজাজ হারিয়ে হুমকির সুরে মুনমুন বলেন,'ওই নামটা নিলে তোমার ক্যামেরার কী করি দেখা!', বারবার বাবুল সুপ্রিয়োর নাম নিয়ে বিরক্তিও প্রকাশ করেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications