মিস শেফালিকে মনে পড়ে! তাঁর আর্থিক সাহায্যের জন্য নয়া উদ্যোগ
এককালে তাঁর ক্যাবারে নাচের ছন্দে মাতোয়ারা হয়েছেন অনেকে। নাচের শৈলি অবাক করেছে বহু নামী দামী ব্যক্তিত্বকে। বেশ কয়েকদিন অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালেও।
এককালে তাঁর ক্যাবারে নাচের ছন্দে মাতোয়ারা হয়েছেন অনেকে। নাচের শৈলি অবাক করেছে বহু নামী দামী ব্যক্তিত্বকে। আলোঝলমলে জীবনের সেই রঙিন অধ্যায় পেরিয়ে ক্যাবারে ডান্সার শেফালি চরম আর্থিক দুর্ভোগে পড়েছিলেন। বেশ কয়েকদিন অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালেও। এবার তাঁকে সাহায্য় করতে এগিয়ে এল শহরের এক নামী জুয়েলারি হাউস।

প্রতি মাসে মিস শেফালিকে ৫০০০ টাকা হিসাবে পেনশন দেওয়ার নতুন স্কিম চালু করেছে ওই নামী জুয়েলারি হাউস। গত এপ্রিলে কলকাতার এক প্রাইভেট হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন তিনি। সেই সময় চরম আর্থিক অনটনে পড়েন এককালের এই নামী ক্যাবারে ডান্সার। আত্মীয় সঙ্গে থাকতেন তিনি। আর সেই আত্মীয় পক্ষে শেফালির চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। পরবর্তীকালে চিকিৎসার খরচের দায়িত্ব নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।













Click it and Unblock the Notifications