৪০ বছরে পা দিলেন দেশী গার্ল, জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণময় জীবনের একটুকরো

৪০ বছরে পা দিলেন দেশী গার্ল, জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণময় জীবনের একটুকরো

দেখতে দেখতে ৩৯ বসন্ত পার করে গেলেন বলিউডের 'দেশী গার্ল' তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ১৮ জুলাই নিজের ৪০তম জন্মদিন উদযাপনে মেতে উঠলেন পিগি চপস। তবে এবারের জন্মদিনটি প্রিয়াঙ্কার জন্য আরও বিশেষ হতে চলেছে। কারণ এই বছর স্বামী নিকের পাশাপাশি কন্যা মালতীমেরিও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটিই প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন, যা তিনি কন্যা মালতীর সঙ্গে উদযাপন করছেন। মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত, তাঁর প্রায় দুই দশকের কেরিয়ারে অনেক সম্মান অর্জন করেছেন প্রিয়াঙ্কা। পেশাদার ফ্রন্টেও বর্তমানে গ্লোবাল আইকন হয়ে উঠেছেন অনেক সুনাম অর্জন করেছেন। প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর মতই বর্ণময় প্রিয়াঙ্কার বাস্তব জীবন।

 বিশ্বসুন্দরীর খেতাব

বিশ্বসুন্দরীর খেতাব

২০০০ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের দরজা তাঁর জন্য উন্মুক্ত হয়ে যায়। যদিও পরবর্তীকালে চর্চা হয়েছিল এই বিষয়ে যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সময় প্রিয়াঙ্কা চোপড়া একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন, তবুও মিস ওয়ার্ল্ডের মুকুট তাঁর মাথায় উঠেছিল। সেই বছর লন্ডনের মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে, প্রিয়াঙ্কা চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন জীবিত মহিলাকে তিনি বিশ্বের সবচেয়ে সফল মহিলা বলে মনে করেন। সেখানে তাঁর উত্তর ছিল মাদার টেরেসা। প্রিয়াঙ্কার এই উত্তরের পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হল, সেখানে উপস্থিত দর্শকদের পাশাপাশি প্রিয়াঙ্কার এই উত্তর বিচারকদেরও মন জয় করে নেয়।

 বিতর্কিত ব্যক্তিগত জীবন

বিতর্কিত ব্যক্তিগত জীবন

তবে ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়েও তিনি একাধিক বিতর্কে জড়িয়েছেন। অভিনয়ের আগে প্রিয়াঙ্কার নাম জড়িয়েছিল মডেল ও অভিনেতা অসীম মার্চেন্টের সঙ্গে। এমনকি অসীমের সঙ্গে ঝগড়ার জেরে নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। এছাড়া বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, হরমন ভাওয়েজা, শাহিদ কাপুরের সঙ্গেও তাঁর নাম জড়ায়। একসময় শোনা গিয়েছিল বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। কিন্তু দুজনের কেউই এই কথায় কখনও স্বীকৃতি দেননি।

বলিউড থেকে হলিউড সফর

বলিউড থেকে হলিউড সফর

বলিউড থেকে হলিউড সফরের রাস্তাটাও যথেষ্টই আকর্ষণীয় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে। টিভি সিরিজ কোয়ান্টিকো, ডয়েন রক জনসনের সঙ্গে বেওয়াচ সহ একাধিক কাজ করেছেন তিনি। এরই মধ্যে পপুলার চয়েস পুরস্কারও পেয়েছেন তিনি। এরই মধ্যে বেশ কিছুদিন ডেট করার পর ২০১৮ সালে হলিউডের বিখ্যাত পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এখন সুখেই ঘরকন্না করছেন দুজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+