এবার বিয়ের পিঁড়িতে মোনালিসা! কার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া জানেন
বলিউডে এখন বসন্ত ঘনীভূত! একের পর এক তারকার বিয়ে ঘিরে আপাতত মাতোয়ারা বলিউড। এদিকে, টলি পাড়াতেও রয়েছে বিয়ের খবর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মোনালিসা।
বলিউডে এখন বসন্ত ঘনীভূত! একের পর এক তারকার বিয়ে ঘিরে আপাতত মাতোয়ারা বলিউড। এদিকে, টলি পাড়াতেও রয়েছে বিয়ের খবর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মোনালিসা।

'কে আপন কে পর' থেকে শুরু করে 'দীপ জ্বেলে যাই ' সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন মোনালিসা পাল। বহুবার তাঁকে সঞ্চালিকার ভূমিকাতেও দেখেছেন দর্শক। এবার সেই মোনালিসার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। শুরু করতে চলেছেন জীবনের দ্বিতীয় ইনিংস। আগামী ১৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন এই টলি অভিনেত্রী।
ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মোনালিসা। ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। এর সেই থেকেই ধীরে ধীরে জমেছে তাঁদের প্রেম। চাকরিসূত্রে বিশ্বজিৎ ছিলেন দূরে। তবে তাতেও এতটুকু ভাঁটা পড়েনি দু'জনের সম্পর্কে। এবার অপেক্ষা তাঁদের প্রেমের পরিণতি পাওয়ার।

Click it and Unblock the Notifications