(ভিডিও) মহেঞ্জো দারো ট্রেলরেই দর্শককে মুগ্ধ করতে তৈরি হৃত্বিক রোশন
এই বছরের স্বাধীনতা দিবসের সময়ে ১২ অগাস্ট মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের বহু প্রতীক্ষিত সিনেমা 'মহেঞ্জো দারো'। তার আগে এবার বেরল এই সিনেমার প্রথম ট্রেলর। ফের একবার দর্শককে মুগ্ধ করতে তৈরি হৃত্বিক তা ট্রেলর দেখলেই খানিক বোঝা যাচ্ছে।
বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা
সিনেমায় সামান্য অ্যাসিস্ট্যান্ট থেকে বলিউড স্টার হয়েছেন এরা
সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর ও প্রযোজনা করেছে ইউটিভি মোশন পিকচার্স। ট্রেলরই আপনাকে নিয়ে গিয়ে ফেলবে একেবারে মানবসভ্যতারপ সবচেয়ে পুরনো অধ্যায়ে যার নাম মহেঞ্জোদরো সভ্যতা।
সিনেমাটির চিত্রনাট্য 'লার্জার দ্যান লাইফ' সন্দেহ নেই। তবে এই পিরিয়ড ড্রামায় আপনাকে সবচেয়ে আকর্ষণ করবে এর ভিএফএক্স এফেক্ট। পোষাক-পরিচ্ছদ ও পারিপার্শ্বিক আবহে মনে হবে যেন সত্যিকারের সবচেয়ে পুরনো পার্থিব সভ্যতায় আপনি ফিরে গিয়েছেন।
কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল
এই সিনেমায় হৃত্বিক রোশন ছাড়াও রয়েছেন কবীর বেদী, অরণোদয় সিং, সুহাসিনী মুলে ও নবাগতা নায়িকা পূজা হেগড়ে। সিনেমায় হৃত্বিকের চরিত্রের নাম সরমন। সিনেমার সঙ্গীত পরিচালক এআর রহমান।
কালজয়ী বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা
মহেঞ্জোদরোর রক্ষাকর্তা হিসাবে হৃত্বিককে ট্রেলরে দেখানো হয়েছে। যিনি এক সন্তের মেয়ের প্রেমে পড়েন। সেখান থেকে তিনি এই সভ্যতার একেবারে গভীরে চলে যান। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলিও এককথায় অসাধারণ। তাই দেরি না করে একঝলকে দেখে নিন মনমাতানো ট্রেলরটি।












Click it and Unblock the Notifications