মুক্তি পেল গুলশন কুমারের বায়োপিক 'মগুল'-এর পোস্টার

প্রয়াত সঙ্গীতশিল্পী গুলশন কুমারের বায়োপিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবির নাম মগুল। বুধবার মুক্তি পেল ছবির প্রথম পোস্টার।

যেকোনও রকমের চরিত্র , যেকোনও ঘরানার ছবিতে যে তিনি কতটা সাবলীল তা বার বার প্রমাণ করেছেন অভিনেতা অক্ষয় কুমার। এবার পালা চরিত্রাভিনয়ের। খবর, প্রয়াত সঙ্গীতশিল্পী গুলশন কুমারের বায়োপিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবির নাম মগুল। বুধবার মুক্তি পেল ছবির প্রথম পোস্টার।

১৯৯৭ সালে সঙ্গীতশিল্পী তথা টি-সিরিজের তৎকালীন মালিক গুলসান কুমার খুন হন আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের 'গ্যাং' এর হাতে। সেই ঘটনায় নাম জড়ায় মুম্বইয়ের সঙ্গীত পরিচালক নদিমের।

মুক্তি পেল গুলশান কুমারের বায়োপিক 'মগুল'-এর পোস্টার

মগুল ছবিটি পরিচালনা করছেন সুভাষ কাপুর। ছবি জুড়ে গুলশন কুমারের সঙ্গীত আরাধনার পাশাপাশি তাঁর ভক্তিভাবের কথাও তুলে ধরা হবে । মুম্বইয়ের সঙ্গীত জগতে কী অবদান রয়েছে গুলশন কুমারের তাও তুলে ধরা হবে 'মগুল' ছবিতে।

টি-সিরিজের মত একটি সঙ্গীত প্রযোজনা সংস্থাকে আকাশচুম্বী সাফল্য দেওয়ার মুল কারিগর ছিলেন গুলশন কুমার। তাঁর জীবনের সেই সাফল্যের দিকটিও ছবিতে তুলে ধরা হবে। এদিকে ছবিতে কাজ করতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন অক্ষয় কুমার। গুলশন কুমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ছবিটিতে কাজ করতে গিয়ে, গুলশনের চরিত্র ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে বলে জানিয়েছেন অক্ষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+