ঘরে ছিটিয়ে রয়েছে রক্ত! মডেলকে পণবন্দি করে উন্মত্ত প্রেমিকের নাটকীয় কাণ্ড, উদ্ধারে পুলিশ

পেশায় মডেল এক মহিলার ফ্ল্যাটে সকালে ঢুকে তাঁকে পণবন্দি করে রেখে নাটকীয় কাণ্ড শুরু করে রোহিত নামের এক যুবক। ঘটনা ভোপালের। অভিযুক্ত রোহিত নিজেকে মহিলার প্রেমিক বলে দাবি করেছে।

পেশায় মডেল এক মহিলার ফ্ল্যাটে সকালে ঢুকে তাঁকে পণবন্দি করে রেখে নাটকীয় কাণ্ড শুরু করে রোহিত নামের এক যুবক। ঘটনা ভোপালের। অভিযুক্ত রোহিত নিজেকে মহিলার প্রেমিক বলে দাবি করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে , ওই যুবক পুলিশকে জানিয়েছে ,সে ওই মহিলাকে ভালোবাসে ও বিয়ে করতে চায়।

ঘরে ছিটিয়ে রয়েছে রক্ত! মডেলকে পণবন্দি উন্মত্ত প্রেমিকের নাটকীয় কাণ্ড, উদ্ধারে পুলিশ

এদিকে, পুলিশ সূত্রের দাবি, ঘরেরে ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। এর আগে, ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সেখানে পৌঁছলেও তাড়াতাড়ি মহিলাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। কারণ , ঘরের মধ্যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে। ফ্ল্যাটের ঘরের বাইরে থেকেই ভিডিও কল-এর মাধ্যমে ওই অভিযুক্ত প্রেমিক রোহিতের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, রোহিত ঘরের ভিতর থেকে চেয়ে পাঠিয়েছে স্ট্যাম্প পেপার আর মোবাইল চার্জার। জানা গিয়েছে, ব্যক্তির সঙ্গে রয়েছে একটি পিস্তল ও ছুরি।

জানা গিয়েছে, রোহিত উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। পেশায় সেও মডেল। কর্মসূত্রে ওই বন্দিনী মহিলার সঙ্গে তার আলাপ হয় মুম্বইতে। ওই মহিলা বিএসএনএল-এর প্রাক্তন অ্যাডিশনাল ম্যানেজারের মেয়ে বলে জানা গিয়েছে। পুলিশের মতে, এটি এক তরফা প্রেমের ঘটনা। গোটা বিষয়টি নিয়ে খুবই সংবেদনশীলতার সঙ্গে এগোচ্ছে পুলিশ। মহিলাকে উদ্ধার করতে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ ভোপাল পুলিশ। আপাতত অপেক্ষা মহিলাকে অক্ষত অবস্থায় উদ্ধারের। তবে ঘটনার তদন্তে আরও অনেক ক'টি দিক উঠে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+