মধুর ভান্ডারকরকে হত্যার চেষ্টার অভিযোগে কারাদণ্ড প্রীতির
পরিচালক মধুর ভান্ডারকরকে হত্যার ছক কষার অভিযোগে ৩ বছরের কারাদণ্ডের দণ্ডিত হলেন মডেল অভিনেত্রী প্রীতি জৈন। আজ মুম্বইয়ের এক আদালত এই রায় দিয়েছে।
বলিউড পরিচালক মধুর ভান্ডারকরকে হত্যার ছক কষার অভিযোগে ৩ বছরের কারাদণ্ডের দণ্ডিত হলেন মডেল অভিনেত্রী প্রীতি জৈন। আজ মুম্বইয়ের এক আদালত এই রায় দিয়েছে।
এর আগে মধুর ভান্ডারকরের বিরুদ্ধে .ধর্ষণের অভিযোগ আনেন প্রীতি। প্রীতির বিরুদ্ধে অভিযোগ, মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার অরুন গোওলির শাগরেদ নরেশ পরদেশীকে দিয়ে মধুরকে হত্যার ছক কষেছিলেন তিনি। প্রীতি ছাড়াও এই ঘটনায় ৩ বছরের জেল হয় অরুণ গৌলির সাগরেদ নরেশ পরদেসীর ও শিবম দাসের।

২০০৫ সালের সেই হত্যার চেষ্টার ঘটনায় আজ প্রীতিকে দোষি সাব্যস্ত করে আদালত। উল্লেখ্য ২০০৪ সালে মধুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রীতি। জানা গিয়েছে, মধুরকে মারার জন্য অরুন গাওলি শিবিরকে ৭৫ হাজার টাকা দেন প্রীতি। এদিকে, মধুরকে মারতে ব্যর্থ হওয়ায় অরুনের গ্যাং এর থকে টাকা ফেরত চায় প্রীতি। যে ঘটনায় পর, প্রীতির এই ঘটনা পুলিশকে জানায় গওলি শিবির।
এর আগে প্রীতি অভিযোগ করে , মধুর তাঁর ছবিতে প্রীতিকে অভিনয়ের সুযোগ দেবেন বলে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করে মধুর। এরপর রহস্যময়ভাবে ২০১২ সালে মধুরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা ফিরিয়ে নেন প্রীতি।












Click it and Unblock the Notifications