প্রথম বাংলা মোবাইল ফিচার ফিল্ম 'দুর্গা আসছে', মুক্তি পেল ট্রেলার
আর মাত্র ৭ দিন! ভাবলেই যেকোনও বাঙালির গায়ে কাঁটা লাগতে বাধ্য। জোর কদমে শুরু হয়ে গিয়েছে বাঙালির কাউন্টডাউন। কারণ একটাই , 'মা আসছেন'... । এই একটা সময়ের জন্যই বাঙালির বছরভরের অধীর আগ্রহে অপেক্ষা।
আর মাত্র ৭ দিন! ভাবলেই যেকোনও বাঙালির গায়ে কাঁটা লাগতে বাধ্য। জোর কদমে শুরু হয়ে গিয়েছে বাঙালির কাউন্টডাউন। কারণ একটাই , 'মা আসছেন'... । এই একটা সময়ের জন্যই বাঙালির বছরভরের অধীর আগ্রহে অপেক্ষা। আর বাঙালির সেই ভাবনাকে আরও একবার উস্কে দিতে, দেবীপক্ষের সূচনাতেই আসতে চলেছে 'দুর্গা আসছে' ছবিটি। উল্লেখ্য, এটিই বাংলার প্রথম মোবাইল ফিচার ফিল্ম এটিই।

ইলমাজ সইদের নতুন ছবি 'দুর্গা আসছে' -র ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। ছবিতে রয়েছে এক মেয়ের ঘরে ফেরার গল্প। দুর্গাপুজোতে যেমন মা দুর্গা ঘরে ফেরেন। তেমনই এ ছবিতে দুর্গেশনন্দিনীর ঘরে ফেরার গল্প দেখানো হয়েছে। গোটা ট্রেলার জুড়ে এক উত্তপ্ত সময়ের গল্প দেখানো হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন মিশকা হালিম ও প্রিয়ঙ্কা সরকার। ৭০ মিনিটের এই গোটা ছবিটিই শ্যুট করা হয়েছে আইম্যাক-এ। এই প্রথম কোনও বাংলা ছবি শ্যুট করা হয়েছে ফোনে। শুধু তাই নয়, গোটা ছবিই এডিট করা হয়েছে ফোনে। ছবি মুক্তি পাচ্ছে মহালয়ার দিন।












Click it and Unblock the Notifications