৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ো, নয়তো ধাক্কা দিয়ে বের করব, মারব : পাকিস্তানি তারকাদের হুমকি MNS নেতার
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : সম্প্রতি উরি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে এমনিতেই যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে তাতে হাত সেঁকল মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএসএন) । ফওয়াদ খান, মাহিরা খানের মতো পাকিস্তান থেকে আসা তারকাদের ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘন্টার ডেডলাইন দিলেন এমএসএন নেতা। [(ছবি) বলিউড মাতাচ্ছেন এই পাক তারকারা]
এখানেই শেষ নয়, কথা মানা না হলে তাদের ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছেন এমএসএন সিনেমা কর্মী ইউনিট চিত্রপট কর্মচারী সেনার প্রধান অময় খোপকর।

এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে খোপকর বলেন, "আমরা পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারত ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময় দিয়েছি। না গেলে এমএসএন ওদের ধাক্কা দিয়ে বের করবে।"
আরও একধাপ এগিয়ে খোপকারের হুমকি, "পাকিস্তানি তারকাদের ধরে মারা হবে। ওদের সঙ্গে যে প্রযোজক বা পরিচালকরা থাকবে তাদেরও রেয়াত দেব না। তাদেরকেও ধরে মারব।" [(ছবি) মাহিরা খানের এই আবেদনেই কি মাত শাহরুখ খান!]
এই প্রথমবার নয়, এর আগেও মারধরের হুমকি দিয়েছেন এই এমএসএন নেতা। সচিন তেণ্ডুলকর-লতা মঙ্গেশকর স্ন্য়াপচ্যাট বিতর্কের সময়ও AIB কমেডিয়ান তন্ময় ভটকে মারার হুমকি দিয়েছিলেন এই খোপকর।












Click it and Unblock the Notifications