মুম্বইয়ে মৃত্যু মিঠুন চক্রবর্তীর বাবার, লকডাউনের কারণে অভিনেতা আটকে বেঙ্গালুরুতে

মুম্বইয়ে মৃত্যু মিঠুন চক্রবর্তীর বাবার, লকডাউনের কারণে অভিনেতা আটকে বেঙ্গালুরুতে

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই বাবাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সন্ধ্যেবেলাতেই মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবার মৃত্যুতে বাবাকে শেষ দেখা তো দূরের কথা তাঁর শেষযাত্রাতেও থাকতে পারলেন না অভিনেতা। কারণ লকডাউনের জন্য তিনি বেঙ্গালুরুতে আটকে।

মুম্বইয়ে মৃত্যু মিঠুন চক্রবর্তীর বাবার, লকডাউনের কারণে অভিনেতা আটকে বেঙ্গালুরুতে

দীর্ঘদিন ধরে ৯৫ বছরের বসন্তকুমার চক্রবর্তী বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবারই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই রকম সময়ে পরিবারের পাশে থাকতে পারছেন না মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বেঙ্গালুরুতে আটকে রয়েছেন। তবে তাঁর বড় ছেলে মিমো মুম্বইয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। মিমো জানান যে ছবির শুটিংয়ের জন্য তাঁর বাবা বেঙ্গালুরু গিয়েছিলেন কিন্তু সেখানে আটকে যান। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে মৃত বাবাকে শেষ বারের মতো দেখতে এবং শেষকৃত্যে অংশ নিতে মঙ্গলবার রাতেই ব্যক্তিগত গাড়িতে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিঠুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+