Mithun Chakraborty's Daughter: জানেন মিঠুন চক্রবর্তীর মেয়ে কে? হলিউডে ডেবিউ করে ফেলেছেন তিনি
দুই পুত্রের পাশাপাশি মিঠুন চক্রবর্তীর এক কন্যাও রয়েছে। অনেকেই জানেন না সেকথা। মেয়ের নাম দিশানী। তবে মিঠুন চক্রবর্তীর এই মেয়ে কিন্তু যোগিতাবালির গর্ভে জন্মায়নি। না তবে স্যারোগেসি নয়। রাস্তায় ধারে একটি আস্তাকুঁড়েতে কুড়িয়ে পেয়েছিলেন।
ঠিক যেমনটা সলমন খানের বোন অর্পিতার সঙ্গে হয়েছিল। অর্পিতাকেও রাস্তাকতেই নাকি কুড়িয়ে পেয়েছিলেন সেলিম খান। শিশুকন্যাকে সযত্নে বাড়িতে এনে মেয়ের মতো মানুষ করেন। সলমন খানরাও বোন বলতে অজ্ঞান। মিঠুন চক্রবর্তীও সেকরম একটি শিশুকন্যাকে রাস্তার ধারে আস্তাকুঁড়ের মাঝে পেয়েছিলেন।

মেয়েটিকে সযন্তে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অভিনেতা। এবং আইনত তাকে দত্তকও নেয়। এমনকী মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতাবালিও তাতে রাজি হয়ে গিয়েছিলেন। কাগজে কলমে লিখিত পড়িত ভাবে সব দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে শিশু কন্যাটিকে তিনি বাড়ি নিয়ে যান।
শিশুকন্যাটি ক্রমে সকলেরই আপনজন হয়ে ওঠে। মিঠুন নিেজ বলেছেন দিশানি তাঁর প্রিন্সেস। গোটা বাড়িতে রাজকুমারীর মতো রাজত্ব করেন তিনি। বিদেশে পড়াশোনা করেছে সে। নিউইয়র্কে ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করে এসেছে দিশানি। ছোটবেলা থেকেই দিশানী অভিনয় করতে চাইত। এমনকী সলমন খানের সঙ্গে অভিনয়ে উচ্ছে প্রকাশও করেছিল সে।
২০২২ সালে হলিউডে প্রথম অভিনয় করে দিশানী। তাঁর প্রথম শর্ট ফিল্ম ছিল গিফট। বলিউডে মেয়েকে কবে ডেবিউ করাবেন অভিনেতা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে রূপে গুণে যথেষ্ট সুন্দরী দিশানি। এবার কার সঙ্গে বলিউডে তাঁকে নিয়ে আসবেন মিঠুন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications