সারদাকাণ্ড কি এখন অতীত মিঠুনের কাছে, অজ্ঞাতবাস ভেঙে ফের পর্দায় মিঠুনদা

২ বছর অন্তরালে থাকার পর ফিরছেন মিঠুন চক্রবর্তী, ১৬ জুলাই থেকে টেলিভিশনে একটি কমেডি শোয়ে দেখা যাবে তাঁকে । অসুস্থতার কারণে ২ বছর বিছানায় শুয়ে কেটেছে বলে জানিয়েছন মিঠুন।

দীর্ঘ দু বছর অন্তরালে থাকার পর ফের প্রকাশ্যে আসছেন মিঠুন চক্রবর্তী। আগামী ১৬ জুলাই থেকেই একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি কমেডি অনুষ্ঠানে দেখা যাবে জনপ্রিয় এই তারকাকে। দুবছর জনসমক্ষে না আসার কারন হিসেবে তাঁর অসুস্থতাকেই দায়ী করেছেন মিঠুন চক্রবর্তী।

সারদাকাণ্ড কি এখন অতীত মিঠুনের কাছে, অজ্ঞাতবাস ভেঙে ফের পর্দায় মিঠুনদা

১৬ই জুলাই থেকে দ্য ড্রামা কোম্পানি নামে একটি কমেডি শো-এ ফের দেখা যাবে তাঁকে। এই শোয়ে শম্ভু দাদা নামের একটি চরিত্রে অভিনয় করবেন মিঠুন। এই প্রথম ভারতীয় টেলিভিশনে কোনও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু গত দু বছর কোথায় ছিলেন তিনি। দ্য ড্রামা কোম্পানির সেটে তাঁকে এই প্রশ্ন করা হলে, মিঠুন জানান, অসুস্থতার কারণেই তিনি জনসমক্ষে আসেননি। ২০০৮ সালে লাক নামে একটি ছবির শ্য়ুটিংয়ের সময়ে গুরুতর চোট পান তিনি। সাময়িকভাবে ব্যাথা কমলেও ২০১৪ সালের শেষের দিকে ফের নতুন করে যন্ত্রণা শুরু হয়। যার চিকিৎসার কারণে তাঁকে ২ বছর বেড রেস্টে থাকতে হয়। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ বলেই জানিয়েছেন মিঠুন। সেইসঙ্গে হাতে বেশ কয়েকটি ছবিও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারদাকাণ্ডে নাম জড়ানোর পর সারদা থেকে পাওয়া সমস্ত টাকাই ফেরত দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ছেড়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদও। কিন্তু তারপর থেকেই একেবারে অন্তরালে চলে যান তিনি। বাংলা বা হিন্দি কোনও ছবিতে যেমন দেখা যায়নি তাঁকে, তেমনই কোনও খবরেও ছিলেন না তিনি। সেসময়ে অনেকেরই মনে হয়েছিল সারদাকাণ্ডে সিবিআই তাঁকে ডেকে পাঠানোয় ভীষণই আঘাত পেয়েছিলেন মিঠুন। অনেকটা অপমানিত ও অভিমানী হয়েই তিনি বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এমনকি কর্মজীবনের বেশিরভাগ সময় যেখানে কাটিয়েছেন, সেই বলিউডেও দেখা যায়নি তাঁকে। কবে আবার মিঠুনকে পর্দায় দেখা যাবে, সেই আশায় বসেছিলেন তাঁর ভক্তরা। অবশেষে এবার তাঁদের সাধ মিটতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+