ভেস্তে যাওয়ার পর আজ ফের বিয়ে মিঠুন-পুত্র মিমোর
মিঠুন-পুত্র মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের জেরে কিছুদিন আগেই ভেস্তে যায় তাঁর বিয়ে।
মিঠুন-পুত্র মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের জেরে কিছুদিন আগেই ভেস্তে যায় তাঁর বিয়ে। এর আগে, ধুমধাম সহকারে মিমোর বিয়ের আসর বসলেও, সেখানে তদন্তকারী পুলিশ কর্তারা পৌঁছতেই কেটে যায় বিবার আসরের তাল। ভেস্তে যায় বিয়ে। সেই ভেস্তে যাওায়া বিয়ে আজ হতে চলেছে।

তামিলনাড়ুর উটিতে আজ আসর বসতে চলেছে মিঠুন পুত্র মিমোর। এদিন , মিঠুন চক্রবর্তীর উটির একটি হোটেলেই আয়োজন হয়েছে এই বিবাহ বাসরের। শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই এই আয়োজনে অংশ নেবেন। উল্লেখ্য, পাত্রী মাদালসা শর্মার সঙ্গে এর আগে মার্চ মাসে বাগদান পর্ব হয়ে যায় মিমোর। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে ৭ তারিখ বিয়ের আসরবসে। তবে বিয়ের ঠিক কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অভিযোগকারিনী মহিলার দাবি ছিল, মিমো তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত হয়ে আগাম জামিনে ছাড়া পান মিমো ও তাঁর মা যোগীতা বালি।
উল্লেখ্য, মিমো ও মাদলসার আইন অনুযায়ী বিয়ে আগেই হয়ে গিয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর আগে , গতকাল বিয়ের সঙ্গীত পর্বের আয়োজন হয়ে যায়। তবে , একবার বিয়ে ভেস্তে যাওয়ার পর, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা ছোট রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications