বিবাহ আসরে পুলিশ! ভেস্তে গেল মিঠুন-পুত্র মিমোর বিয়ে
তামিলনাড়ুর পাহাড় ঘেরা স্বপ্ন-শহর উটিতে বসেছিল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিয়ের আসর। সেখানের এক নামী বিলাসবহুল হোটেলে চলছিল বিয়ের আয়োজন। আর সেই আয়োজনে এসে হাজির পুলিশের তদন্তকারী দল।
তামিলনাড়ুর পাহাড় ঘেরা স্বপ্ন-শহর উটিতে বসেছিল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিয়ের আসর। সেখানের এক নামী বিলাসবহুল হোটেলে চলছিল বিয়ের আয়োজন। আর সেই আয়োজনে এসে হাজির পুলিশের তদন্তকারী দল। তৎক্ষণাৎ বিয়ের আসর ছেড়ে বেরিয়ে যায় কন্যা পক্ষ। ভেস্তে যায় মিঠুন-পুত্র মহাক্ষয় ওরফে মিমোর বিয়ে।

একটি ধর্ষণ ও জালিয়াতি মামলায় কিছুদিন আগেই নাম জড়ায় মিঠুন পুত্র মিমোর। শুধু মিমো নয়, ঘটনায় নাম জড়িয়েছে মিমোর মা তথা অভিনেত্রী যোগীতা বালিরও। দু'জনেই এই মামলায় আগাম জামিনে মুক্ত হন। তবে ঘটনার তদন্ত চলতেই থাকে। সেই তদন্তের কাজেই এদিন বিয়ের আসরে হাজির হয় পুলিশের তদন্তকারী দল। যার জেরে ভেস্তে যায় মিমোর বিয়ে। পুলিশ আসার পরই বাতিল করা হয় বিয়ের অনুষ্ঠান। ফিরে যায় কনে মাদলসা শর্মা সমেত কন্যাপক্ষ।

এর আগে , এক মহিলা মিঠুন পুত্র মিমোর বিরুদ্ধে অভিযোগ তোলেন ধর্ষণের। তিনি অভিযোগ করেন, মিমো তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। বিয়ের নাম করে বার বার শারীরিক সম্পর্ক গঠনের দিকে এগিয়েছেন মিমো। শুধু তাই নয়, অভিযোগকারী মহিলা এরপর গর্ভবতীও হয়ে যান বলে দাবি করেন। পরে, মিমোই তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন এই মহিলা। ঘটনার পর মিমোর মা তথা মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগীতা বালি ওই মহিলাকে বার বার হুমকি দিয়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।












Click it and Unblock the Notifications