মিঠুনের পুত্রবধূ হচ্ছেন কোন অভিনেত্রী! দেখুন ছবি

বলিউডে একর পর এক জুটির বিয়ের সানাই বেজেই চলেছে। এবার বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় , যিনি মিমো নামেই পরিচিত। বলিউড স্টার মিঠুনের পরিবারের নববধূটিও পেশায় অভিনেত্রী।

বলিউডে একর পর এক জুটির বিয়ের সানাই বেজেই চলেছে। এবার বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় , যিনি মিমো নামেই পরিচিত। বলিউড স্টার মিঠুনের পরিবারের নববধূটিও পেশায় অভিনেত্রী। অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে বিয়ে হচ্ছে মিঠুনের ছেলে মিমোর।

মিঠুনের পুত্রবধূ হচ্ছেন কোন অভিনেত্রী! দেখুন ছবি

আগামী ৭ জুলাই দুজনের বিয়ের দিন ধার্য হয়েছে। মিমোর মতো মাদালসাও তারকা পরিবারের সন্তান। মাদালসার বাবা পরিচালক সুভাষ শর্মা ও মা অভিনেত্রী শীলা শর্মা। ফলে চলচ্চিত্রে সঙ্গে সম্পর্কিত দুই তারকা পরিবারের মেলবন্ধন হতে চলেছে এই বিয়ে ঘিরে। অভিনেত্রী যোগীতা বালি ও বলিউড তারকা মিঠুনের পুত্র মিমোর বিয়ে ঘির চক্রবর্তী পরিবারে এখন সাজোসাজো রব। এদিকে উচ্ছসিত হবু বধূ মাদালসাও। তিনি জানিয়েছেন এটি যতটা প্রেম ঘটিত বিয়ে ততটাই 'অ্যারেঞ্জ ম্যারেজ'।

মিঠুনের পুত্রবধূ হচ্ছেন কোন অভিনেত্রী! দেখুন ছবি

জানা গিয়েছে, বিয়ে নিয়ে বেশি প্রচারের বিরুদ্ধে দুই পরিবারই। তাই খুব ছোট আয়োজন করেই সম্পন্ন হবে বিয়ে। বিয়েতে আমন্ত্রিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। মুম্বইয়ের বাইরে কোনও গন্তব্যে সম্ভবত হতে চলেছে বিয়ে। তবে কোথায় অনুষ্ঠিত হবে বিয়ে , তা নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। উল্লেখ্য, 'জিম্মি' ফিল্মটি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন মিমো। তবে সেভাবে সফল হতে পারেননি। এদিকে, একাধিক তেলুগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন মাদালসা। দুজনের বাগদান পর্ব অনুষ্ঠিত হয় এবছরের মার্চে। এবার পালা বিয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+