আসছে রাজ চক্রবর্তীর 'সন্তান', দীপাবলিতেই বিরাট সুখবর দিলেন পরিচালক!
কালীপুজো ও দীপাবলীর আনন্দে মেতে উঠে যায় সারা বাংলা তথা গোটা দেশ। তবে এরই মধ্যে সামনে এল এক বিরাট সংবাদ। খুব শীঘ্রই আসছে রাজ চক্রবর্তীর সন্তান। শুভ দিনেই এই সুখবর দিলেন পরিচালক-প্রযোজক। এদিকে খবর প্রকাশ্যে আসতেই বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা! কিন্তু ব্যাপারটা কি?
চলতি বছরের শেষেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর নতুন ছবি 'সন্তান'। কালীপুজোর শুভদিনই প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর এই ছবির ফার্স্ট লুক। তবে সব থেকে বড় চমক, এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। একইসঙ্গে সিনেমার কাস্টিং লিস্টে রয়েছে তারকার সমাহার।

সন্তান ছবিতে বাবা মা-র সঙ্গে ছেলে মেয়ের সম্পর্কের কথা যে উঠে আসতে চলেছে এমনটা বোঝা যাচ্ছে নাম থেকেই। আর সেখানেই বাজিমাত করতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমা মিঠুনের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিককে। তবে সারপ্রাইজের এখানেই শেষ নয়। ছবিতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এছাড়াও ছবিতে অভিনয় করছেন বর্ষার অভিনেত্রী অনুসূয়া মজুমদার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অহনা দত্ত। ছবির প্রথম ঝলক দেখেই উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। চলতি বছর বড়দিনের সময় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ছবি সন্তান। উল্লেখ্য, এবছর পুজোয় সিনেমা হল কাঁপিয়েছে মহাগুরুর শাস্ত্রী। আর বছর শেষেও থাকছে মিঠুন ঝড়। বড়দিনেও যে নিজের স্বভাবচিত ভঙ্গিতেই বড় চমক দেবেন মহাগুরু, তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications